লিপস্টিক

লিপস্টিক [ lipa-sṭika ] বি. (স্ত্রীলোকদের) ঠোঁট রাঙাবার জন্য রঙের কাঠি। [ইং. lipstick]।

লিখিয়ে

লিখিয়ে [ likhiẏē ] বিণ. বি. ১. লেখে এমন; ২. লেখক, রচনাকারী; ৩. লিখনপটু (লিখিয়ে-পড়িয়ে)। [সং. √ লিখ্ + বাং. ইয়া > ইয়ে]।

লিগ

লিগ [ liga ] বি. ১. সংঘ (মুসলিম লিগ); ২. খেলার প্রতিযোগিতাবিশেষ (লিগ পর্যায়ে খেলা)। [ইং. ]।

লিখিতব্য

লিখিতব্য [ likhi-tabya ] বিণ. লেখনীয়, লিখতে হবে বা লেখা উচিত এমন। [সং. √ লিখ্ + তব্য]।

লিখিত

লিখিত [ likhita ] বিণ. ১. লেখা হয়েছে এমন (লিখিত প্রমাণ, অলিখিত আইন); ২. রচিত (সুলিখিত কাব্য); ৩. অঙ্কিত; ৪. মৌখিক-এর বিপরীত (লিখিত পরীক্ষা)। [সং. √ লিখ্ + ত]।

লাস্ট

লাস্ট [ lāsṭa ] বিণ. ১. শেষ বা শেষের, শেষতম (লাস্ট খেলা); ২. একেবারে নীচের (লাস্ট বয়)। [ইং. last]।

লিন্টেল

লিন্টেল [ linṭēla ] (গ্রা.) লিল-টেল বি. পাকা বাড়ির দরজা বা জানলার উপর স্হাপিত কাঠের তক্তা বা কংক্রিটের লম্বা ঢালাই-করা বিম। [ইং. lintel]।

লিনেন

লিনেন [ linēna ] বি. (প্রধানত) শন থেকে প্রস্তুত মসৃণ বস্ত্রবিশেষ। [ইং. linen]।

লিডার

লিডার [ liḍāra ] বি. নেতা (বড়ো বড়ো লিডার)। [ইং. leader]

লিটার

লিটার [ liṭāra ] বি. তরল পদার্থের ওজনের মাপবিশেষ। [ইং. litre]