ল লেলিহান লেলিহান [ lēli-hāna ] বিণ. ১. বারংবার লেহনকারী (লেলিহান রসনা); ২. লকলকে জিহ্বাবিশিষ্ট (লেলিহান অগ্নিশিখা)। [সং. √ লিহ্ + যঙ্লুক্ + আন]।
ল লেলানো লেলানো [ lēlānō ] ক্রি. বি. আক্রমণে উত্সাহ দেওয়া বা উত্তেজিত করা (কুকুর লেলিয়ে দেওয়া)। ☐ বিণ. উক্ত অর্থে (চোরের পিছনে লেলানো কুকুর)। [‘লে’ ‘লে’ ধ্বনি থেকে]।
ল লেবার লেবার [ lēbāra ] বি. ১. শ্রম, খাটুনি; ২. শ্রমিক, মজুর (লেবার খাটানোই আমার কাজ)। [ইং. labour]।
ল লেভি লেভি [ lēbhi ] বি. ধান পাট গম প্রভৃতি ফসলের অথবা চিনি সিমেন্ট প্রভৃতির যে অংশ বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট মূল্য সরকারকে দিতে হয়। [ইং. levy]।
ল লেনিনবাদ লেনিনবাদ [ lēnina-bāda ] বি. মার্কসপন্হী রুশ বিপ্লবী ও রাজনীতিবিদ লেনিনের মতবাদ। [লেনিন + বাদ২]।