লক্ষ্মীটি

লক্ষ্মীটি বি. সুবোধ ও শান্তপ্রকৃতি ব্যক্তিকে বা প্রিয়পাত্রকে আদরের সম্বোধনবিশেষ।

লক্ষ্মীস্বরূপিণী

লক্ষ্মীস্বরূপিণী বিণ. (স্ত্রী.) মূর্তিমতী লক্ষ্মীর মতো, রূপে-গুণে লক্ষ্মীতুল্যা।

লক্ষ্মী

লক্ষ্মী [ lakṣmī ] বি. (স্ত্রী.) 1 বিষ্ণুপত্নী এবং ধনসম্পদ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী, রমা, কমলা; 2 সৌভাগ্য, শ্রী (গৃহলক্ষ্মী)। ☐ বিণ. (বাং.) শান্তপ্রকৃতি, সুবোধ (লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী ছেলে)। [সং. √ লক্ষ্ + ম + ঈ]। লক্ষ্মীকান্ত, লক্ষ্মীপতি বি. নারায়ণ, বিষ্ণু। লক্ষ্মীছাড়া বি. বিণ. শ্রীভ্রষ্ট; দুর্ভাগা; দুষ্ট। লক্ষ্মীজনার্দন বি. 1 লক্ষ্মী ও নারায়ণ; 2 শালগ্রামবিশেষ। লক্ষ্মীটি বি. সুবোধ ও শান্তপ্রকৃতি ব্যক্তিকে বা প্রিয়পাত্রকে আদরের সম্বোধনবিশেষ। লক্ষ্মীনারায়ণ–লক্ষ্মীজনার্দন -এর অনুরূপ। লক্ষ্মীবান (-বত্), (বাং.) লক্ষ্মীবন্ত, লক্ষ্মীমন্ত বিণ. 1 সৌভাগ্যবান; 2 ধনবান। লক্ষ্মীবার বি. বৃহস্পতিবার, ওই দিনে লক্ষ্মীর পূজা হয় বলে। লক্ষ্মীবিলাস বি. কবিরাজি তেল বা জ্বরঘ্ন ওষুধবিশেষ। লক্ষ্মীশ্রী বি. কল্যাণসূচক কান্তি। লক্ষ্মীস্বরূপিণী বিণ....

লক্ষাধিক

লক্ষাধিক [ lakṣādhika ] বিণ. এক লক্ষের বেশি (লক্ষাধিক টাকা, লক্ষাধিক লোক)। [সং. লক্ষ + অধিক]।

লক্ষণগীত

লক্ষণগীত বি. যে গানের মধ্য দিয়ে রাগের চরিত্র লক্ষণ ইত্যাদি প্রকাশ করা হয়।

লক্ষ্মীমন্ত

লক্ষ্মীবান (-বত্), (বাং.) লক্ষ্মীবন্ত, লক্ষ্মীমন্ত বিণ. 1 সৌভাগ্যবান; 2 ধনবান।