লম্বাইচওড়াই
লম্বাই-চওড়াই বি. 1 দৈর্ঘ ও প্রস্হের মাপ; 2 দম্ভপূর্ণ উক্তি (অনেক লম্বাই-চওড়াই বলে গেল); 3 আস্ফালন।
লম্ব
লম্ব [ lamba ] বি. 1 দীর্ঘ রেখা; 2 সমকোণে অবস্হিত সরলরেখা, perpendicular ☐ বিণ. 1 দোলায়মান, লম্বাভাবে ঝুলেছে এমন; 2 দীর্ঘ; 3 খাড়া, ঋজু; 4 সমকোণে অবস্হিত। [সং. √ লম্ব্ + অ]। লম্বকর্ণ বিণ. লম্বা কানবিশিষ্ট। ☐ বি. (লম্বা কানযুক্ত বলে) গাধা খরগোশ হাতি প্রভৃতি জীব। লম্বচ্ছেদ বি. লম্বালম্বি কাটা। লম্বন বি. 1 ঝুলন, দোলন; 2 অবলম্বন। লম্বমান বিণ. 1 দোলায়মান, ঝুলছে এমন; 2 (ব্যঙ্গে) শুয়ে আছে এমন (বিকেল বেলায় বিছানায় লম্বমান হয়ে আছ কেন?)। লম্বশাট বি. বঞ্চনা বা প্রতারণার জন্য ছদ্মবেশ। লম্বশাট-পটাবৃত বিণ. জমকালো পোশাক পরিহিত।
লম্বা
লম্বা [ lambā ] বিণ. 1 দীর্ঘ, সামনে প্রসারিত, উপরে বা নীচে বিস্তৃত (লম্বা লোক, লম্বা পথ, দুহাত লম্বা); 2 দীর্ঘকালব্যাপী (লম্বা দিন, লম্বা ঘুম); 3 (আল.) ধরাশায়ী (লম্বা হওয়া, পিটিয়ে লম্বা করা); 4 দম্ভপূর্ণ (লম্বা লম্বা কথা)। ☐ বি. 1 দৈর্ঘ্য (লম্বায় দশ হাত); 2 ঝুল (জামাটা লম্বায় খাটো)। [সং. √ লম্ব্ + বাং. আ]। লম্বাই বি. 1 দৈর্ঘ; 2 ঝুলের মাপ। লম্বাই-চওড়াই বি. 1 দৈর্ঘ ও প্রস্হের মাপ; 2 দম্ভপূর্ণ উক্তি (অনেক লম্বাই-চওড়াই বলে গেল); 3 আস্ফালন। লম্বা করা ক্রি. বি. 1 প্রসারিত করা; 2 বাড়ানো; 3 (আল.) প্রহার দিয়ে ধরাশায়ী করা। লম্বাচওড়া বিণ. দীর্ঘদেহী এবং স্বাস্হ্যবান। লম্বা...