লম্ব
লম্ব [ lamba ] বি. 1 দীর্ঘ রেখা; 2 সমকোণে অবস্হিত সরলরেখা, perpendicular ☐ বিণ. 1 দোলায়মান, লম্বাভাবে ঝুলেছে এমন; 2 দীর্ঘ; 3 খাড়া, ঋজু; 4 সমকোণে অবস্হিত। [সং. √ লম্ব্ + অ]। লম্বকর্ণ বিণ. লম্বা কানবিশিষ্ট। ☐ বি. (লম্বা কানযুক্ত বলে) গাধা খরগোশ হাতি প্রভৃতি জীব। লম্বচ্ছেদ বি. লম্বালম্বি কাটা। লম্বন বি. 1 ঝুলন, দোলন; 2 অবলম্বন। লম্বমান বিণ. 1 দোলায়মান, ঝুলছে এমন; 2 (ব্যঙ্গে) শুয়ে আছে এমন (বিকেল বেলায় বিছানায় লম্বমান হয়ে আছ কেন?)। লম্বশাট বি. বঞ্চনা বা প্রতারণার জন্য ছদ্মবেশ। লম্বশাট-পটাবৃত বিণ. জমকালো পোশাক পরিহিত।