লাঠি
লাঠি [ lāṭhi ] বি. হাতে ধরার উপযুক্ত মূলত বাঁশ বা কাঠের লম্বা টুকরো, যষ্টি, লগুড়। [প্রা. লট্ঠি > সং. ষষ্টি]। লাঠিখেলা বি. লাঠি নিয়ে লড়াই-লড়াই খেলা। লাঠিয়াল, লেঠেল বি. লাঠি নিয়ে যুদ্ধ করতে পটু ব্যক্তি। লাঠিয়ালি, লেঠেলি বি. লাঠিয়ালের বৃত্তি। লাঠিসোঁটা বি. লাঠি ও তত্সদৃশ বস্তু। লাঠ্যৌষধি বি. লাঠির প্রহাররূপ ওষুধ বা সংশোধনের উপায়, অর্থাত্ লাঠি দিয়ে মেরে অপরাধের প্রতিকার।
লাট
লাট1 [ lāṭa1 ] বিণ. 1 পাট-ভাঙা, এলোমেলো, ওলটপালট (লাট কাপড়, কাপড়জামা লাট হয়ে গেছে); 2 ধরাশায়ী (মেরে লাট করা)। [দেশি]। লাট খাওয়া ক্রি. বি. (উড্ডীয়মান বস্তুর) উলটোমুখে পড়া বা পতনোন্মুখ হওয়া (ঘুড়ি লাট খাচ্ছে)। লাট2 [ lāṭa2 ] বি. 1 বিদগ্ধ ব্যক্তি, পণ্ডিত বা রসজ্ঞ ব্যক্তি; 2 জীর্ণবস্ত্রাদি। [সং. লাট্ + অ]। লাট3 [ lāṭa3 ] বি. (বিরল) স্তম্ভ (অশোকলাট)। [হি. লাঠ্]। লাট4 [ lāṭa4 ] বি. 1 জমিদারির অংশ (লাটের খাজনা); 2 নিলামে একত্র বিক্রয়ের দ্রব্যসমষ্টি (লাটের মাল)। [ইং. lot]। লাটবন্দি বিণ. (জমি সম্বন্ধে) লাটের তালিকাভুক্ত। লাট5 [ lāṭa5 ] বি. 1 গভর্ণর, রাজ্যপাল (বাংলার লাট); 2 দেশের...