রুচিকর

রুচিকর বিণ. 1 স্পৃহাজনক; 2 পানাহারে প্রবৃত্তিদায়ক; 3 প্রীতিকর (রুচিকর সঙ্গ)।

রুচি

রুচি [ ruci ] বি. 1 শোভা, দীপ্তি (তনুরুচি, দন্তরুচি); 2 পছন্দ (কুরুচি) 3 মার্জিত বুদ্ধি বা প্রবৃত্তি (বেশভূষায় রুচির পরিচয়); 4 স্পৃহা, ইচ্ছা (আহারে রুচি নেই); 5 অনুরাগ, আকর্ষণ। [সং. √ রুচ্ + ই। রুচিকর বিণ. 1 স্পৃহাজনক; 2 পানাহারে প্রবৃত্তিদায়ক; 3 প্রীতিকর (রুচিকর সঙ্গ)। রুচিবিকার বি. 1 রুচিহীনতা; 2 কুরুচি। রুচিভেদ বি. রুচি বা পছন্দের তফাত। রুচিমান বিণ. মার্জিত, ভদ্র সুরুচিসম্পন্ন। রুচিশীল বিণ. সুরুচিসম্পন্ন; মার্জিত। রুচিশীলতা বি. মার্জিত রুচি; মার্জিত মনস্কতা।

রোখা

রুখা1 রোখা [ rukhā1 rōkhā ] ক্রি. বি. 1 ক্রুদ্ধ বা আক্রমণোদ্যত হওয়া (রুখে ওঠা, রুখে দাঁড়ানো); 2 গতিরোধ করা, থামানো, আটকানো (গাড়ি রোখা); 3 বাধা দেওয়া, ঠেকানো (শত্রুকে রোখা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ রুষ্ + বাং. আ। রাস্তা রোখা ক্রি. বি. পথ বন্ধ বা অবোরোধ করা। রুখা2, রুখো [ rukhā2, rukhō ] বিণ. 1 শুষ্ক, ব্যঞ্জনাদিবর্জিত (রুখা ভাত); 2 তেলহীন (রুখা মাথা); 3 খোরাক দিতে হয় না এমন (রুখা মাইনের চাকর)। [সং. রুক্ষ]।

রুখা

রুখো

রুখা2, রুখো [ rukhā2, rukhō ] বিণ. 1 শুষ্ক, ব্যঞ্জনাদিবর্জিত (রুখা ভাত); 2 তেলহীন (রুখা মাথা); 3 খোরাক দিতে হয় না এমন (রুখা মাইনের চাকর)। [সং. রুক্ষ]।

রীতিমতো

রীতিমতো ক্রি-বিণ. যথারীতি, রীতি অনুসারে (রীতিমতো খেয়েছে)। ☐ বিণ-বিণ. ভালোরকম, অতিশয় (রীতিমতো ক্লান্ত, রীতিমতো অভদ্র, রীতিমতো পাগল)।

রীতিবিরুদ্ধ

রীতিবিরুদ্ধ বিণ. প্রথার সঙ্গে বিরোধ বা অমিল আছে এমন, প্রথাবিরুদ্ধ।