রুদ্ধ
রুদ্ধ [ ruddha ] বিণ. 1 বন্ধ (রুদ্ধদ্বার, রুদ্ধ বাতাস); 2 অবরুদ্ধ, আটক (কারারুদ্ধ); 3 চাপা (রুদ্ধ কণ্ঠে); 4 প্রতিহত, বাধাপ্রাপ্ত (রুদ্ধ ক্রন্দন, রুদ্ধ বাতাস, রুদ্ধ স্রোত)। [সং. √ রুধ্ + ত]। রুদ্ধকক্ষ বি. যে-ঘরের দরজা বন্ধ। ☐ বিণ. দরজা বন্ধ রেখে কৃত (রুদ্ধকক্ষ বৈঠক)। রুদ্ধগতি বিণ. গতি বাধা পেয়েছে এমন। রুদ্ধদ্বার বিণ. দরজা বন্ধ রয়েছে এমন (রুদ্ধদ্বার বৈঠক)। রুদ্ধশ্বাস বিণ. 1 শ্বাসবায়ু বন্ধ হয়েছে এমন 2 বিস্ময়াদির আধিক্যহেতু শ্বাস ফেলতে অক্ষম। রুদ্ধশ্বাসে ক্রি-বিণ. শ্বাস রুদ্ধ হয় এমন বেগে (রুদ্ধশ্বাসে দৌড়ানো)। তু. ঊর্ধ্বশ্বাসে।
রুটি
রুটি [ ruṭi ] বি. 1 আটা ময়দা ইত্যাদির পিণ্ড থেকে তৈরি পাতলা চাকতি যা আগুনে সেঁকে নিয়ে খেতে হয়, চাপাটি; 2 (আল.) জীবিকা (রুটি মারা)। [সং. রোটিকা > হি. রোটী]। রুটি গড়া ক্রি. বি. রুটি তৈরী করা। রুটি বেলা ক্রি. বি. চাকি-বেলনা দিয়ে রুটির পিণ্ডকে পাতলা করা। রুটি মারা (আল.) ক্রি. বি. জীবিকার্জনের পথ বন্ধ করা।