রুদ্রবীণা

রুদ্রবীণা বি. বীণাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ (‘হে রুদ্রবীণা বাজো বাজো বাজো’: রবীন্দ্র)।

রুদ্রতাল

রুদ্রতাল বি. সংগীতের তালবিশেষ; তাণ্ডবনৃত্যের তাল।

রুদ্র

রুদ্র [ rudra ] বি. 1 শিব; 2 কুপিত বা ক্রুদ্ধ অবস্হায় শিবের প্রলয়মূর্তি। ☐ বিণ. 1 উগ্র, ভীষণ (রুদ্র রূপ); 2 সংহারক (রুদ্র রোষ)। [সং. রোদি + র, বিকল্পে √ রুদ্ + র]। রুদ্রজটা বি. 1 শিবের জটা; 2 লতাবিশেষ। রুদ্রতাল বি. সংগীতের তালবিশেষ; তাণ্ডবনৃত্যের তাল। রুদ্রবীণা বি. বীণাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ (‘হে রুদ্রবীণা বাজো বাজো বাজো’: রবীন্দ্র)। রুদ্রমূর্তি বিণ. ক্রুদ্ধ চেহারাযুক্ত; ভীষণাকৃতি। রুদ্রাক্ষ বি. শুষ্ক ফলবিশেষ, যা দিয়ে জপমালা প্রস্তুত হয়। রুদ্রাক্ষমালা বি. রুদ্রাক্ষ দিয়ে তৈরি জপমালা। রুদ্রাণী বি. (স্ত্রী.) শিবের পত্নী ভবানী।

রূঢ়

রূঢ় [ rūḍh় ] বিণ. 1 উত্পন্ন, জাত; 2 বিখ্যাত; 3 ব্যুত্পত্তিবহির্ভূত প্রসিদ্ধ অর্থপ্রকাশক (রূঢ় শব্দ); 4 (বাং.) কর্কশ, রুক্ষ (রূঢ় বাক্য); 5 কঠোর, অপ্রিয় (রূঢ় সত্য)। [সং. √ রুহ্ + ত]। রূঢ়তা বি. (বাং.) কর্কশতা, কঠোরতা (দুঃখদৈন্যের রূঢ়তা); রুক্ষতা। রূঢ়পদার্থ বি. (বিজ্ঞা.) অমিশ্র মূলপদার্থ। রূঢ়মূল বিণ. বদ্ধমূল।

রুনুরুনু

রুনু-ঝুনু, রুনু-রুনু [ runu-jhunu, runu-runu ] বি. নূপুর মঞ্জীর ঘুঙুর প্রভৃতির আওয়াজ (‘রুনুঝুনু রবে বাজে আভরণ’, ‘রুনুরুনু নূপুরধ্বনি’: রবীন্দ্র)। [ধ্বন্যা.]।

রুটি বেলা

রুটি বেলা ক্রি. বি. চাকি-বেলনা দিয়ে রুটির পিণ্ডকে পাতলা করা।

রুটি

রুটি [ ruṭi ] বি. 1 আটা ময়দা ইত্যাদির পিণ্ড থেকে তৈরি পাতলা চাকতি যা আগুনে সেঁকে নিয়ে খেতে হয়, চাপাটি; 2 (আল.) জীবিকা (রুটি মারা)। [সং. রোটিকা > হি. রোটী]। রুটি গড়া ক্রি. বি. রুটি তৈরী করা। রুটি বেলা ক্রি. বি. চাকি-বেলনা দিয়ে রুটির পিণ্ডকে পাতলা করা। রুটি মারা (আল.) ক্রি. বি. জীবিকার্জনের পথ বন্ধ করা।

রুচিশীলতা

রুচিশীলতা বি. মার্জিত রুচি; মার্জিত মনস্কতা।