র‍্যালি

র‍্যালি [ ryāli ] 1 জনসমাবেশ (ময়দানে র্যালি হবে); 2 টেনিস ব্যাডমিন্টন ইত্যাদি খেলায় দ্রুততালে বহুক্ষণ বল বা শাট্ল্কক্ আদান-প্রদান। [ইং. rally]।

র‍্যালা

র‍্যালা [ ryālā ] বি. (অশো.) জাঁক, গর্বিত উক্তি, বড়ো বড়ো কথা, কথার চাল (আর র্যালা দিয়ো না, তোমার জারিজুরি জানা আছে)। [দেশি]।

রোক

রোক1 [ rōka1 ] বি. 1 দিক 2 সম্মুখভাগ (রোকের জমি)। [ফা. রূখ]। রোক2 [ rōka2 ] বি. 1 ক্রয়, নগদ-ক্রয়; 2 (বাং.) নগদ টাকা (রোক দেওয়া)। ☐ বিণ. (বাং.) নগদ (রোক টাকা)। [সং. √ রুচ্ + অ]। রোকড় বি. 1 নগদ টাকাকড়ির হিসাব; 2হিসাবের পাকা খাতা (রোকড়ে তোলা, রোকড়ে ওঠা); 3 নগদ টাকা (রোকড় বিক্রি); 4 সোনারুপোর গহনাপত্র (রোকড়ের দোকান)। রোকশোধ বি. নগদ টাকায় পাওনা পরিশোধ।

রেড়ির তেল

রেড়ির তেল — ভেরেণ্ডা-বীজ থেকে প্রস্তুত তেলবিশেষ, castor oil.

রেড়ি

রেড়ি [ rēḍ়i ] বি. এরণ্ড ফল, ভেরেণ্ডা। [সং. এরণ্ডা়]। রেড়ির তেল — ভেরেণ্ডা-বীজ থেকে প্রস্তুত তেলবিশেষ, castor oil.

রেখে ঢেকে

রেখে ঢেকে ক্রি-বিণ. সব কিছু প্রকাশ না করে, কিছুটা গোপন বা অপ্রকাশিত রেখে (ওদের সঙ্গে একটু রেখে ঢেকে কথা বোলো)। বাং. রাখিয়া + ঢাকিয়া।

রোগজীর্ণ

রোগজীর্ণ বিণ. ব্যাধিগ্রস্ত হওয়ার ফলে শীর্ণ বা দুর্বল (রোগজীর্ণ শরীর)।