র রূপী রূপী১ [ rūpī ] লালমুখ বানর বিশেষ। [সং. রূপ + বাং. ঈ] রূপী২ [ rūpī ] (-পিন্) বিণ. 1 মূর্তিধারী (নররূপী নারায়ণ); 2 বেশধারী (বহুরূপী)। [সং. √ রূপ্ + ইন্]। স্ত্রী. রূপিণী।
র রেক রেক১, রেখ১ [ rēka, rēkha ] বি. শস্যাদি মাপার জন্য বেতের তৈরি পাত্রবিশেষ (১ রেক =৪ কুনিকা)। [দেশি]। রেক২, রেখ২ [ rēka, rēkha ] রেখা-র কথ্য ও কোমল রূপ।
র র্যালি র্যালি [ ryāli ] 1 জনসমাবেশ (ময়দানে র্যালি হবে); 2 টেনিস ব্যাডমিন্টন ইত্যাদি খেলায় দ্রুততালে বহুক্ষণ বল বা শাট্ল্কক্ আদান-প্রদান। [ইং. rally]।
র র্যালা র্যালা [ ryālā ] বি. (অশো.) জাঁক, গর্বিত উক্তি, বড়ো বড়ো কথা, কথার চাল (আর র্যালা দিয়ো না, তোমার জারিজুরি জানা আছে)। [দেশি]।