রাজতন্ত্র

রাজতন্ত্র বি. 1 নৃপতি কর্তৃক শাসনব্যবস্হা বা রাজার দ্বারা শাসিত রাষ্ট্র monarchy; 2 রাজ্যশাসননীতি।রাজতরু বি. সোঁদালগাছ।

রাজদণ্ড

রাজদণ্ড বি. 1 রাজপদের নিদর্শনস্বরূপ রাজা যে-দণ্ড হাতে বহন করেন; 2 রাজবিধি-অনুযায়ী শাস্তি; 3 (জ্যোতিষ.) ললাটদেশের ঊর্ধ্বরেখা।

রাজদত্ত

রাজদত্ত বিণ. নৃপতি কর্তৃক প্রদত্ত, রাজা দিয়েছেন এমন।

রাজদন্ত

রাজদন্ত বি. দুই পাটির সামনের চারটি দাঁত।

রাজদরবার

রাজদরবার বি. রাজসভা, রাজকার্য পরিচালনার জন্য রাজা যে-সভায় বসেন।

রাজদর্শন

রাজদর্শন বি. রাজাকে দেখা; রাজার সঙ্গে সাক্ষাত্কার।

রাজদূত

রাজদূত বি. 1 রাজা কর্তৃক প্রেরিত বা সরকারপ্রেরিত দূত বা সংবাদবাহক; 2 ভিন্ন রাষ্ট্রের সঙ্গে সংবাদ আদান প্রদানের জন্য বা পারস্পরিক সম্পর্ক-বিনিময়ের জন্য নিয়ুক্ত রাজপুরুষ, ambassador.