রাজকর্মচারী

রাজকর্মচারী (-রিন্) বি. রাজা বা সরকার কর্তৃক নিযুক্ত বা শাসনকার্যে নিযুক্ত কর্মচারী; পদস্হ সরকারি চাকুরে।

রাজকুল

রাজকুল বি. 1 রাজার বংশ; 2 নৃপতিবর্গ, নৃপতিসমূহ।

রাজকোষ

রাজকোষ বি. রাজকীয় ধনভাণ্ডার, ট্রেজারি।

রাজছত্র

রাজচ্ছত্র, (চলিত) রাজছত্র বি. (প্রধানত ভারতে) রাজার মাথার উপর প্রসারিত ছাতা।

রাজচ্ছত্র

রাজচ্ছত্র, (চলিত) রাজছত্র বি. (প্রধানত ভারতে) রাজার মাথার উপর প্রসারিত ছাতা।

রাজটিকা

রাজটিকা বি. রাজ্যাভিষেকের সময় রাজার ললাটে অঙ্কিত তিলক।