রঙ্গক

রঙ্গক [ raṅgaka ] বি. জীব উদ্ভিদ প্রভৃতির দেহের রঞ্জক পদার্থ, pigment (বি. প.) [সং. √ রঞ্জ্ + অক]।

রঙ্কু

রঙ্কু [ raṅku ] বি. মৃগবিশেষ। [সং. √ রম্ + কু]।

রঙিন

রঙিন [ raṅina ] বিণ. ১. রঞ্জিত; ২. রংযুক্ত (রঙিন ছবি); ৩. নানারঙে শোভিত (রঙিন শাড়ি)। [বাং. রং + ইন]।

রঙানো

রঙানো [ raṅānō ] ক্রি. বি. রঞ্জিত করা, রঙে ছোপানো। ☐ বিণ. উক্ত অর্থে। [বাং. রং + আ নামধাতু + নো]।

রগরগে

রগরগে বিণ. ১. উত্তেজক (রগরগে প্রেমের গল্প) ২. রগরগ করছে এমন, টকটকে (রগরগে লাল, রগরগে রং)।

রগরগ

রগরগ [ raga-raga ] বি. উজ্জলতা বা বর্ণের উগ্রভাবের প্রকাশ (রগরগ করা, রংটা যেন রগরগ করছে)। [< সং. রঙ্গ (=রং), দ্বিত্ব]। রগরগে বিণ. ১. উত্তেজক (রগরগে প্রেমের গল্প) ২. রগরগ করছে এমন, টকটকে (রগরগে লাল, রগরগে রং)।

রগচটা

রগচটা বিণ. একটুতেই খুব রেগে ওঠে এমন, কোপনস্বভাব (রগচটা লোক)।

রগ

রগ [ raga ] বি. ১. কপালের দুই পাশ; ২. কপালের দুই পাশের নাড়ি। [ফা. রগ্]। রগচটা বিণ. একটুতেই খুব রেগে ওঠে এমন, কোপনস্বভাব (রগচটা লোক)।

রক্ষ্য

রক্ষ্য [ rakṣya ] বিণ. রক্ষণীয়, রক্ষার যোগ্য। [সং. √ রক্ষ্ + য]।