রটন্তী

রটন্তী [ raṭantī ] বি. মাঘী কৃষ্ণা চতুর্দশী (রটন্তী-কালীপূজা)। [সং. √ রট্ + অত্ + ঈ]।

রঞ্জী

রঞ্জী [ rañjī ] (-ঞ্জিন্) বিণ. রঞ্জক, রঞ্জনকারী। [সং. √ রঞ্জ্ + ইন্]। স্ত্রী. রঞ্জিনী।

রঞ্জা

রঞ্জা [ rañjā ] ক্রি. (কাব্যে) রঞ্জিত করা। [সং. √ রঞ্জ্ + বাং. আ]।

রচা

রচা [ racā ] বি. ক্রি. ১. রচনা করা; ২. কল্পনার দ্বারা সৃষ্টি করা (‘সেই সত্য যা রচিবে তুমি’: রবীন্দ্র)। ☐ বিণ. উক্ত অর্থে (মানুষের রচা কাহিনি)। [সং. √ রচ্ + বাং. আ]।

রচন

রচন [ racana ] বি. রচনা, রচনা করা। [সং. √ রচ্ + অন]।

রচক

রচক [ racaka ] বি. বিণ. ১. রচনাকারী ২. পরিকল্পক। [সং. √ রচ্ অক]।

রঙ্গিমা

রঙ্গিমা [ raṅgimā ] বি. ১. রক্তিমা (অধর রঙ্গিমা); ২. শোভা (নানা রঙের রঙ্গিমা)। [সং. রঙ্গ + ইমন্]।

রঙ্গজীবক

রঙ্গজীবক [ raṅga-jībaka ] বি. রং দিয়ে যে-শিল্পী পট আঁকে, পটুয়া। [সং. রঙ্গ + √ জীব্ + অক]।