রচন

রচন [ racana ] বি. রচনা, রচনা করা। [সং. √ রচ্ + অন]।

রচক

রচক [ racaka ] বি. বিণ. ১. রচনাকারী ২. পরিকল্পক। [সং. √ রচ্ অক]।

রঙ্গিমা

রঙ্গিমা [ raṅgimā ] বি. ১. রক্তিমা (অধর রঙ্গিমা); ২. শোভা (নানা রঙের রঙ্গিমা)। [সং. রঙ্গ + ইমন্]।

রগরগে

রগরগে বিণ. ১. উত্তেজক (রগরগে প্রেমের গল্প) ২. রগরগ করছে এমন, টকটকে (রগরগে লাল, রগরগে রং)।

রগরগ

রগরগ [ raga-raga ] বি. উজ্জলতা বা বর্ণের উগ্রভাবের প্রকাশ (রগরগ করা, রংটা যেন রগরগ করছে)। [< সং. রঙ্গ (=রং), দ্বিত্ব]। রগরগে বিণ. ১. উত্তেজক (রগরগে প্রেমের গল্প) ২. রগরগ করছে এমন, টকটকে (রগরগে লাল, রগরগে রং)।

রগচটা

রগচটা বিণ. একটুতেই খুব রেগে ওঠে এমন, কোপনস্বভাব (রগচটা লোক)।

রগ

রগ [ raga ] বি. ১. কপালের দুই পাশ; ২. কপালের দুই পাশের নাড়ি। [ফা. রগ্]। রগচটা বিণ. একটুতেই খুব রেগে ওঠে এমন, কোপনস্বভাব (রগচটা লোক)।

রক্ষ্য

রক্ষ্য [ rakṣya ] বিণ. রক্ষণীয়, রক্ষার যোগ্য। [সং. √ রক্ষ্ + য]।