র রঙ্গক রঙ্গক [ raṅgaka ] বি. জীব উদ্ভিদ প্রভৃতির দেহের রঞ্জক পদার্থ, pigment (বি. প.) [সং. √ রঞ্জ্ + অক]।
র রঙিন রঙিন [ raṅina ] বিণ. ১. রঞ্জিত; ২. রংযুক্ত (রঙিন ছবি); ৩. নানারঙে শোভিত (রঙিন শাড়ি)। [বাং. রং + ইন]।
র রঙানো রঙানো [ raṅānō ] ক্রি. বি. রঞ্জিত করা, রঙে ছোপানো। ☐ বিণ. উক্ত অর্থে। [বাং. রং + আ নামধাতু + নো]।
র রচা রচা [ racā ] বি. ক্রি. ১. রচনা করা; ২. কল্পনার দ্বারা সৃষ্টি করা (‘সেই সত্য যা রচিবে তুমি’: রবীন্দ্র)। ☐ বিণ. উক্ত অর্থে (মানুষের রচা কাহিনি)। [সং. √ রচ্ + বাং. আ]।