র রদ্দা রদ্দা [ raddā ] বি. ১. হাতের চেটোর পাশকে কাটারির মতো ব্যবহার করে (সচ.) ঘাড়ে আঘাত; ২. গলাধাক্কা। [হি. রদ্দা]।
র রোথো রথো, রোথো [ rathō, rōthō ] বিণ. ১. একান্ত বাজে, অব্যবহার্য (রোথো মাল); ২. অকর্মণ্য, অকেজো (রোথো লোক)। [তু. রদ্দি]।
র রথো রথো, রোথো [ rathō, rōthō ] বিণ. একান্ত বাজে, অব্যবহার্য (রোথো মাল); ২. অকর্মণ্য, অকেজো (রোথো লোক)। [তু. রদ্দি]।
র রত্নি রত্নি [ ratni ] বি. কনুই থেকে মুষ্টিবদ্ধ হস্তাগ্র পর্যন্ত পরিমাণ, মুটমহাত। [সং. √ ঋ + অত্নি]।
র রণ্ড রণ্ড [ raṇḍa ] বিণ. ১. (ব্যক্তি সম্বন্ধে) সন্তান উত্পাদনে অক্ষম; ২. (বৃক্ষাদি সম্বন্ধে) ফলফুল উত্পাদনে অক্ষম। ☐ বি. অফলা গাছ। [সং. √ রম্ + ড ] রণ্ডা বিণ. (স্ত্রী.) ১. বন্ধ্যা; ২. বিধবা, রাঁড়। ☐ বি. বেশ্যা।
র রত রত [ rata ] বিণ. ১. নিযুক্ত (কর্মরত, পাঠরত); ২. আসক্ত, অনুরক্ত (বিষয়রত)। ☐ বি. রতি, (সুরত)। [সং. √ রম্ + ত]।