রয়েবসে

রয়েবসে [ raẏē-basē ] ক্রি.-বিণ. ধীরে-সুস্হে, তাড়াহুড়ো না করে (রয়ে বসে বই লেখা)। [বাং. রহিয়া-বসিয়া, দ্র রওয়া]।

রয়ানি

রয়ানি [ raẏāni ] বি. (আঞ্চ.) মনসামঙ্গলের গান (রয়ানি শুনতে যাবে)। [দেশি]।

রম্ভোরু

রম্ভোরু বি. কলাগাছের মতো সুপুষ্ট ও সুন্দর ঊরুবিশিষ্টা নারী।

রম্ভা

রম্ভা [ rambhā ] বি. ১. অপ্সরাবিশেষ ২. কলাগাছ ৩. কলা, কদলী। [সং. √ রম্ভ্ + অ + আ]। রম্ভোরু বি. কলাগাছের মতো সুপুষ্ট ও সুন্দর ঊরুবিশিষ্টা নারী।

রমরমা

রমরমা [ rama-ramā ] বি. জাঁক, আড়ম্বর (তাদের রমরমা বেড়েই চলল)। ☐ বিণ. ১. জাঁকালো, আড়ম্বরপূর্ণ; ২. সমৃদ্ধ, উন্নতিশীল (রমরমা কারবার, রমরমা ব্যাপার)। [দেশি-তু. রবরবা]।

রমজান

রমজান [ rama-jāna ] বি. হিজরি বা মুসলমানি বছরের নবম মাস, যে মাসে রোজা পালন করা হয়। [আ. রমজান্]।

রবীন্দ্রচর্চা

রবীন্দ্রচর্চা [ rabīndra-carcā ] বি. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সাহিত্য সংগীত প্রভৃতি নিয়ে আলোচনা বা গবেষণা। [বাং. রবীন্দ্র + সং. চর্চা]।

রবিয়ানা

রবিয়ানা [ rabiẏānā ] বি. রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যরীতি বা চিন্তাধারার অনুসরণ; রবীন্দ্রনাথের মতো বা রবীন্দ্রানুসারী চালচলন। [বাং. রবি + আ. আনা]।

রবিবাসরীয়

রবিবাসরীয় বিণ. রবিবারের, রবিবারসম্বন্ধীয়। ☐ বি. রবিবারের পত্রিকা।

রবিউল আউঅল

রবিউল আউঅল [ rabiula-āuala ] বি. মুসোলমানি বছরের তৃতীয় মাস। [আ. রবীঅ-উল-আওঅল]।