রসাতল

রসাতল [ rasā-tala ] বি. ১. পুরাণে বর্ণিত সপ্তপাতালের নিম্নতমটি; ২. ভূতল; ৩. (বাং.) অধঃপাত, ধ্বংস (রসাতলে যাওয়া)। [সং. রসা১ + তল]।

রসম

রসম [ rasama ] বি. রীতি, নিয়ম, আচার, ধারা। [আ. রসম]।

রসন

রসন [ rasana ] বি. ১. রসগ্রহণ, আস্বাদন; ২. ধ্বনন ৩. জিহ্বা। [সং. √ রস্ + অন]।

রসদ

রসদ [ rasada ] বি. ১. (প্রধানত সৈন্যদলকে প্রদত্ত বা তাদের জন্য সঞ্চিত) খাদ্যদ্রব্য ration ২. খোরাক ৩. (আল.) উপকরণ (আনন্দের রসদ, রসদের ঘাটতি নেই); ৪. প্রয়োজনীয় অর্থ (বড়োমানুষি করার রসদ কোথায়?)। [ফা. রসদ্]।

রশ্মি

রশ্মি [ raśmi ] বি. ১. কিরণ, প্রভা, দ্যুতি; ২. অশ্বের বন্ধনরজ্জু; ৩. লাগাম; ৪. চোখের পাতার লোম, পক্ষ্ম। [সং. √ অশ্ + মি, অশ্ = রশ্]।

রশুন

রশুন [ raśuna ] পিঁয়াজের মতো আকৃতিযুক্ত উগ্রগন্ধী সাদা কন্দবিশেষ। [< সং. লশুনী]।

রশি

রশি [ raśi ] বি. ১. দড়ি, রজ্জু; ২. জমি-জরিপের জন্য পরিমাপ শিকল বা চেন। [হি. রস্সী]।

রয়ে রয়ে

রয়ে রয়ে [ raẏē raẏē ] ক্রি-বিণ. থেকে থেকে, মাঝে মাঝে (‘কী বাণী আসে ওই রয়ে রয়ে’: রবীন্দ্র)। [রহিয়া রহিয়া-দ্র রওয়া]।

রশারশি

রশারশি [ raśā-raśi ] বি. ছোটোবড়ো দড়ি; দড়াদড়ি। [হি. রস্সা + বাং. রশি]।

রলা

রলা [ ralā ] বি. শাল প্রভৃতি বড়ো গাছের সরু গুঁড়ি। [দেশি]।