র রসুই রসুই [ rasui ] বি. রন্ধন, রান্না। [তু. হি. রসোই < সং. রসবতী (=রন্ধনশীল)]। রসুইঘর বি. পাকশালা, রান্নাঘর। রসুইয়ে, রসুয়ে বিণ. রন্ধনকারী (রসুইয়ে বামুন)।
র রসাল রসাল [ rasāla ] বিণ. ১. সরস (রসাল বর্ণনা); ২. ভিতরে রস আছে এমন, রসপূর্ণ (রসাল ফল)। ☐ বি. আমগাছ (‘ব্রততী যেমনি বিশাল রসালমূলে’: মধু.) [সং. রস + আ √ লা + অ]।
র রসান রসান [ rasāna ] বি. ১. রসসিক্ত করা; ২. স্বর্ণাদি ধাতু উজ্বল করার উপকরণ অথবা পালিশ-পাথর; ২. (আল.) তীব্র রসাত্মক বাক্য, ফোড়ন (রসান দিয়ে বলা)। [< সং. রসায়ন]।