রসিদ

রসিদ [ rasida ] বি. অর্থাদির প্রাপ্তিস্বীকারপত্র, receipt. [ফা. রসীদ্]।

রসিত

রসিত [ rasita ] বিণ. আস্বাদিত। ☐ বি. (বিরল) নিনাদ, গর্জন (মেঘরসিত)। [সং. √ রস্ + ত]।

রসাল

রসাল [ rasāla ] বিণ. ১. সরস (রসাল বর্ণনা); ২. ভিতরে রস আছে এমন, রসপূর্ণ (রসাল ফল)। ☐ বি. আমগাছ (‘ব্রততী যেমনি বিশাল রসালমূলে’: মধু.) [সং. রস + আ √ লা + অ]।

রসান

রসান [ rasāna ] বি. ১. রসসিক্ত করা; ২. স্বর্ণাদি ধাতু উজ্বল করার উপকরণ অথবা পালিশ-পাথর; ২. (আল.) তীব্র রসাত্মক বাক্য, ফোড়ন (রসান দিয়ে বলা)। [< সং. রসায়ন]।

রসাতল

রসাতল [ rasā-tala ] বি. ১. পুরাণে বর্ণিত সপ্তপাতালের নিম্নতমটি; ২. ভূতল; ৩. (বাং.) অধঃপাত, ধ্বংস (রসাতলে যাওয়া)। [সং. রসা১ + তল]।

রশুন

রশুন [ raśuna ] পিঁয়াজের মতো আকৃতিযুক্ত উগ্রগন্ধী সাদা কন্দবিশেষ। [< সং. লশুনী]।

রশি

রশি [ raśi ] বি. ১. দড়ি, রজ্জু; ২. জমি-জরিপের জন্য পরিমাপ শিকল বা চেন। [হি. রস্সী]।

রয়ে রয়ে

রয়ে রয়ে [ raẏē raẏē ] ক্রি-বিণ. থেকে থেকে, মাঝে মাঝে (‘কী বাণী আসে ওই রয়ে রয়ে’: রবীন্দ্র)। [রহিয়া রহিয়া-দ্র রওয়া]।

রশারশি

রশারশি [ raśā-raśi ] বি. ছোটোবড়ো দড়ি; দড়াদড়ি। [হি. রস্সা + বাং. রশি]।

রলা

রলা [ ralā ] বি. শাল প্রভৃতি বড়ো গাছের সরু গুঁড়ি। [দেশি]।