রাড়া

রাড়া [ rāḍ়ā ] বি. ১. ফলহীন গাছ ২. বন্ধ্যা নারী। ☐ বিণ. ১. ফলহীন; ২. বন্ধ্যা। [সং. রণ্ডা]।

রাঁড়ি

রাঁড়ি [ rān̐ḍi ] বি. বিধবা। [সং. রণ্ডা]।

রাঁড়

রাঁড় [ rān̐ḍ ] বি. ১. বিধবা নারী; ২. বেশ্যা; ৩. রক্ষিতা, উপপত্নী। [সং. রণ্ডা]। রাঁড়ের বাড়ি বি. বেশ্যালয়।

রাইখয়রা

রাইখয়রা [ rāi-khaẏarā ] বি. বাটাজাতীয় ছোটো মাছবিশেষ। [দেশি]।

রহিত

রহিত [ rahita ] বিণ. ১. বর্জিত, পরিত্যক্ত, বিহীন (বিবেকরহিত, জনমানবরহিত); ২. বাতিল, রদ, প্রত্যাহৃত (আইন রহিত করা); ৩. নিবৃত্ত, বন্ধ (যাওয়া-আসা রহিত করা); ৪. প্রতিহত (আক্রমণ রহিত করা)। [সং. √ রহ্ + ত]।

রহা

রহা [ rahā ] ক্রি. রওয়া-র সাধু রূপ।

রহসি

রহসি [ rahasi ] ক্রি-বিণ. (ব্রজ.) নির্জনে, নিভৃতে। [সং. রহস্ + ৭মী ১বচন]।

রহস

রহস [ rahasa ] বি. (প্রা. কা.) সংস্রব, সহবাস (‘রুষের রহসে লুপ্ত লেনিনের মামি’: সু. দ.)। [সং. রহস্]।

রহমত

রহমত [ raha-mata ] বি. করুণা, দয়া, কৃপা। [আ. রহ্মত্]।