র রগড় রগড়১ [ ragaḍ ] বি. ১. ঢাকের কাঠির আওয়াজ; ২. মর্দন, পেষণ; ৩. ঘর্ষণ। [হি. রগড় < সং. দ্রগড়]। রগড়২ [ ragaḍ ] বি. মজা, কৌতুক, ঠাট্টাতামাশা। [হি. রগড়-তু. সং. রঙ্গ]। রগুড়ে, (অপ্র.) রগড়িয়া বিণ. রঙ্গপ্রিয়, কৌতুক করতে জানে বা ভালোবাসে এমন।
র রাজপথ রাজপথ [ rāja-patha ] বি. ১. নগরের প্রধান রাস্তা; ২. সর্বসাধারণের ব্যবহার্য রাস্তা; ৩. বড়ো সদর রাস্তা। [সং. রাজ৪ + পথ]।
র রাজন রাজন [ rājana ] বি. (সম্বোধনে) ১. হে রাজ, ২. (বাং.) নৃপতি, রাজা (‘রাজ্যরক্ষা হেতু ধাতা সৃজিল রাজনে’: কাশী.)। [সং. রাজন্]।
র রাজত্ব রাজত্ব [ rājatba ] বি. ১. রাজ্য; ২. রাজার অধিকার বা আমল (রাজত্বকাল, ইংরেজরাজত্ব)। [সং. রাজন্ + ত্ব]।
র রাজকীয় রাজকীয় [ rājakīẏa ] বিণ. ১. রাজা-সম্বন্ধীয়; ২. রাজার যোগ্য (রাজকীয় সংবর্ধনা); ৩. সরকারি (রাজকীয় বিদ্যালয়)। [সং. রাজন্ + ক + ঈয়]।