মৌলভি

মৌলবি, মৌলভি [ maulabi, maulabhi ] বি. মুসলমান পণ্ডিত বা অধ্যাপক। [আ. মৌলভী]।

মৌলবি

মৌলবি, মৌলভি [ maulabi, maulabhi ] বি. মুসলমান পণ্ডিত বা অধ্যাপক। [আ. মৌলভী]।

মৌল

মৌল1 [ maula1 ] বিণ. 1 মূলসম্বন্ধীয়; 2 মূল থেকে উত্পন্ন; 3 আদিম। ☐ বি. (বিজ্ঞা.) কেবল একজাতীয় পরমাণুর সমবায়ে সৃষ্ট পদার্থ, মৌলিক পদার্থ, element(বি. প.)। [সং. মূল + অ]। মৌলিক দ্র। মৌল2 [ maula2 ] (উচ্চা. মৌল্) বি. 1 মুকুল; 2 মহুয়া। [মউল দ্র সং. মুকুল]।

মৌনসম্মতি

মৌনসম্মতি বি. নীরব সম্মতি; নীরবতা দ্বারা সম্মতি বুঝিয়ে দেওয়া।

মৌনভঙ্গ

মৌনভঙ্গ বি. মৌনভাব ত্যাগ, নীরবতা ভঙ্গ।

মৌন

মৌন [ mauna ] বি. 1 বাক্সংযম, নীরবতা, তূষ্ণীম্ভাব (মৌনব্রত, মৌন অবলম্বন)। ☐ বিণ. (বাং.) নীরব, নিঃশব্দ (মৌন ইশারা, মৌন মিছিল, ‘স্তব্ধ আকাশ পাহাড়ের সার মৌন পৃথিবী দোলে’: বিষ্ণু)। [সং. মুনি + অ]। মৌনব্রত বি. বাক্সংযমের ব্রত, কথা না বলার ব্রত। মৌনভঙ্গ বি. মৌনভাব ত্যাগ, নীরবতা ভঙ্গ। মৌনসম্মতি বি. নীরব সম্মতি; নীরবতা দ্বারা সম্মতি বুঝিয়ে দেওয়া। মৌনাবলম্বন বি. কথা বলা বন্ধ করা।

মৌনব্রত

মৌনব্রত বি. বাক্সংযমের ব্রত, কথা না বলার ব্রত।

মৌখিক

মৌখিক [ maukhika ] বিণ. 1 বাচনিক; 2 অ-লিখিত (মৌখিক স্বীকৃতি, মৌখিক পরীক্ষা); 3 কেবল মুখের কথায় প্রকাশ করা হয় কিন্তু আন্তরিকতাপূর্ণ নয় এমন (মৌখিক ভদ্রতা, মৌখিক দরদ); 4 কথ্য (মৌখিক ভাষা); 5 মুখ সম্বন্ধীয়, মৌখ। [সং. মুখ + ইক]।