ভ্রামরী

ভ্রামরী বি. (স্ত্রী.) 1 দুর্গাদেবী; 2 যোগাসনের মুদ্রাবিশেষ। ☐ বিণ. ভ্রমরসম্বন্ধীয়।

ভ্রামর

ভ্রামর [ bhrāmara ] বি. 1 মধু; 2 অয়স্কান্ত মণি, চুম্বক; 3 পাথর। ☐ বিণ. ভ্রমরজাত; ভ্রমরসম্বন্ধীয়। [সং ভ্রমর + অ]। ভ্রামরী বি. (স্ত্রী.) 1 দুর্গাদেবী; 2 যোগাসনের মুদ্রাবিশেষ। ☐ বিণ. ভ্রমরসম্বন্ধীয়। ভ্রামরী মিত্র — কেবল সুখের দিনের বন্ধু।

ভ্রুক্ষেপ

ভ্রুক্ষেপ বি. 1 দৃষ্টিপাত; 2 (আল.) গুরুত্ব দেওয়া, গ্রাহ্য করা (কথাটা শুনেও কোনো ভ্রুক্ষেপই করল না)।

ভ্রুলতা

ভ্রুলতা বি. লতার মতো সুন্দর দুটি ভ্রু।

ভ্রাতৃব্য

ভ্রাতৃব্য বি. ভাইপো। স্ত্রী. ভ্রাতৃব্যা–ভাইঝি।

ভ্রাতৃস্নেহ

ভ্রাতৃপ্রেম, ভ্রাতৃস্নেহ বি. ভাইকে ভালোবাসা ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা।