ভঞ্জা

ভঞ্জা [ bhañjā ] (কাব্যে) ক্রি. ভঞ্জন করা, ভাঙা; দূর করা, ঘুচানো (‘দাসীর কলঙ্কভঞ্জ’: মধু)। [সং. √ ভন্জ্ + বাং. আ]।

ভজকট

ভজকট [ bhaja-kaṭa ] বি. ব্যাঘাত, ঝামেলা, ঝঞ্ঝাট, ফ্যাসাদ (জমিজমার বিক্রি নিয়ে ভজকট বেধেছে)। ☐ বিণ. জটিল ও ঝঞ্ঝাটপূর্ণ (সে এক ভজকট ব্যাপার)। [দেশি]।

ভঙ্গিল

ভঙ্গিল [ bhaṅgila ] বিণ. ১. ভঙ্গপ্রবণ, ভঙ্গুর; ২. ভাঁজযুক্ত (ভঙ্গিল পর্বত, folded mountain)। [সং. ভঙ্গ + ইল]।

ভগিনী

ভগিনী [ bhaginī ] বি. ১. বোন, সহোদরা; ২. বোনের তুল্য স্ত্রীলোক।

ভগবদ্ভক্ত

ভগবদ্ভক্ত [ bhaga-badbhakta ] বিণ. ভগবানের প্রতি ভক্তি আছে এমন, ঈশ্বরের প্রতি ভক্তিমান (ভগবদ্ভক্ত ধ্রুব)। [সং. ভগবত্ + ভক্ক্ত]। বি. ভগবদ্ভক্তি়।

ভগবদ্গীতা

ভগবদ্গীতা [ bhaga-bad-gītā ] বি. মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্মপর্বে যুদ্ধে অনাগ্রহী অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশাবলির সংকলনগ্রন্হ, গীতা। [সং. ভগবত্ + গীতা]।

ভগন্দর

ভগন্দর [ bhagandara ] বি. মলদ্বারে নালি-ঘা, anal fistula. [সং. ভগ + √ দৃৃ + অ]।

ভক্কি

ভক্কি [ bhakki ] বি. (অশি.) ধোঁকা; ভাঁওতা (ভক্কি দিয়ে টাকা নিয়ে গেল)। [দেশি]।

ভক ভক

ভক ভক অব্য. ধোঁয়া বা বমি বা দুর্গন্ধ জোরে ক্রমাগত বেরোবার শব্দ।

ভক

ভক [ bhaka ] অব্য. ১. ধোঁয়া দুর্গন্ধ প্রভৃতির প্রচুর পরিমাণে বা হঠাত্ জোরে বেরোবার অব্যক্ত শব্দ (ভক করে একরাশ ধোঁয়া বেরোল); ২. সহসা বেগে বমি বেরোবার শব্দ। [ধ্বন্যা.]। ভক ভক অব্য. ধোঁয়া বা বমি বা দুর্গন্ধ জোরে ক্রমাগত বেরোবার শব্দ।