প্রজ্বলন

প্রজ্বলন [ prajbalana ] বি. অতিশয় জ্বলন; প্রদীপন। [সং. প্র + √ জ্বল্ + অন]। প্রজ্বলিত জ্বলন্ত, প্রদীপ্ত (প্রজ্বলিত শিখা)। প্রজ্বালিত বিণ. ভালোভাবে জ্বালানো হয়েছে এমন।

প্রজ্ঞা

প্রজ্ঞা [ prajñā ] বি. 1 উত্কৃষ্ট বোধশক্তি বা বুদ্ধি; 2 গভীর জ্ঞান, তত্ত্বজ্ঞান (প্রজ্ঞাবান)। [সং. প্র + √ জ্ঞা + অ + আ]। প্রজ্ঞাচক্ষু বি. জ্ঞানচক্ষু; তত্ত্বজ্ঞান উপলব্ধি করার শক্তি। প্রজ্ঞাত বিণ. বিশেষভাবে বিদিত বা অবগত; অতি প্রসিদ্ধ। প্রজ্ঞান বি. 1 বিশেষ জ্ঞান; 2 তত্ত্বজ্ঞান; 3 চিহ্ন, সংকেত। প্রজ্ঞাক বিণ. বিশেষভাবে প্রচারকারী। প্রজ্ঞাপন বি. বিশেষভাবে প্রচার। প্রজ্ঞাপারমিতা বি. 1 জ্ঞানের পরাকাষ্ঠা; 2 (বৌদ্ধমতে) জ্ঞানের দেবী; 3 জ্ঞানের পরিপূর্ণতা। প্রজ্ঞাবান (-বত্) বিণ. তত্ত্বজ্ঞানী; জ্ঞানী।

প্রজ্ঞাচক্ষু

প্রজ্ঞাচক্ষু বি. জ্ঞানচক্ষু; তত্ত্বজ্ঞান উপলব্ধি করার শক্তি।

প্রজ্ঞাত

প্রজ্ঞাত বিণ. বিশেষভাবে বিদিত বা অবগত; অতি প্রসিদ্ধ।

প্রজ্ঞান

প্রজ্ঞান বি. 1 বিশেষ জ্ঞান; 2 তত্ত্বজ্ঞান; 3 চিহ্ন, সংকেত।

প্রজ্ঞাপারমিতা

প্রজ্ঞাপারমিতা বি. 1 জ্ঞানের পরাকাষ্ঠা; 2 (বৌদ্ধমতে) জ্ঞানের দেবী; 3 জ্ঞানের পরিপূর্ণতা।