প্রজা

প্রজা [ prajā ] বি. 1 প্রাণীবর্গ (প্রজাপতি); 2 সন্তানসন্ততি (প্রজাবতী); 3 রাষ্ট্রের বা জমিদারির শাসনাধীন লোকজন, রায়ত; 4 ভাড়েটে; 5 জনসাধারণ। [সং. প্র + √ জন্ + অ + আ]। প্রজাতন্ত্র বি. সাধারণতন্ত্র; প্রজাবর্গের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন বা শাসিত রাষ্ট্র, republic. প্রজাতান্ত্রিক, প্রজাতন্ত্রী বিণ. 1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র); 2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী। প্রজাপতি বি. 1 জীবকুলের স্রষ্টা বা প্রধান পালক, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ); 2 ব্রহ্মা; 3 মরীচি, অত্রি, নারদ, অঙ্গিরা, পুলস্ত্য; পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠ ও ভৃগু-ব্রহ্মার এই দশ মানসপুত্র; 4 (বাং.) রং-বেরঙের ডানাযুক্ত ষট্পদী পতঙ্গবিশেষ। প্রজাপীড়ন বি. প্রজাদের উপর অত্যাচার। প্রজাবতী বিণ. সন্তানবতী। ☐ বি. ভ্রাতৃজায়া,...

প্রজাতন্ত্র

প্রজাতন্ত্র বি. সাধারণতন্ত্র; প্রজাবর্গের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন বা শাসিত রাষ্ট্র, republic.

প্রজাতন্ত্রী

প্রজাতান্ত্রিক, প্রজাতন্ত্রী বিণ. 1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র); 2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী।

প্রজাতান্ত্রিক

প্রজাতান্ত্রিক, প্রজাতন্ত্রী বিণ. 1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র); 2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী।

প্রজাপতি

প্রজাপতি বি. 1 জীবকুলের স্রষ্টা বা প্রধান পালক, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ); 2 ব্রহ্মা; 3 মরীচি, অত্রি, নারদ, অঙ্গিরা, পুলস্ত্য; পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠ ও ভৃগু-ব্রহ্মার এই দশ মানসপুত্র; 4 (বাং.) রং-বেরঙের ডানাযুক্ত ষট্পদী পতঙ্গবিশেষ।

প্রজাবতী

প্রজাবতী বিণ. সন্তানবতী। ☐ বি. ভ্রাতৃজায়া, ভ্রাতৃবধূ।

প্রজাবিলি

প্রজাবিলি বি. নির্দিষ্ট খাজনায় জমিদার কর্তৃক প্রজাকে জমি ভোগ করার অধিকারদানের বন্দোবস্ত।

প্রজাবৃদ্ধি

প্রজাবৃদ্ধি বি. বংশবৃদ্ধি; রাষ্ট্র দেশ প্রভৃতির জনসংখ্যাবৃদ্ধি।