প্রণাম

প্রণাম [ praṇāma ] বি. 1 প্রণতি, ভূমিতে বা পায়ের উপর আনত হয়ে অভিবাদন; 2 নমস্কার। [সং. প্র + √ নম্ + অ]। প্রণামি বি. প্রতিমা গুরু পুরোহিত গুরুজন প্রভৃতিকে প্রণামকালে প্রদেয় দক্ষিণা, বস্ত্র ইত্যাদি। ☐ বিণ. প্রণামকালে দেয় (প্রণামি কাপড়)। দণ্ডবত্ প্রণাম — দণ্ডের মতো ভূমিতে পড়ে প্রণাম। সাষ্টাঙ্গ প্রণাম — মাথা বুক দুই চোখ দুই হাত দুই হাঁটু ও দুই পা ভূমিতে প্রসারিত করে বাক্য ও ধী অর্থাত্ মনঃসংযোগসহ প্রণাম; (বর্ত. অর্থ) মাটিতে উপুড় হয়ে শুয়ে প্রণাম।

প্রণয়ী

প্রণয়ী [ praṇaẏī ] (-য়িন্) বি. 1 প্রেমপাত্র; 2 অনুরক্ত বা অনুরাগ লাভের উপযুক্ত পুরুষ অথবা নায়ক। ☐ বিণ. প্রেমিক, প্রেমাস্পদ। স্ত্রী. প্রণয়িনী।

প্রণয়ন

প্রণয়ন [ praṇaẏana ] বি. 1 রচনা (গ্রন্হপ্রণয়ন); 2 নির্মাণ। [সং. প্র + √ নী + অন্]।

প্রণয়ভঙ্গ

প্রণয়ভঙ্গ বি. পূর্বপ্রেম বা প্রীতির সম্পর্কচ্ছেদ।

প্রণয়

প্রণয় [ praṇaẏa ] বি. 1 প্রেম, ভালোবাসা, অনুরাগ, প্রীতি; 2 সৌহার্দ, বন্ধুত্ব। [সং. প্র + √ নী + অ]। প্রণয়ভঙ্গ বি. পূর্বপ্রেম বা প্রীতির সম্পর্কচ্ছেদ। প্রণয়াকাঙ্ক্ষা বি. প্রেমের আকাঙ্ক্ষা, ভালোবাসার ইচ্ছা।

প্রণম্য

প্রণম্য [ praṇamya ] বিণ. প্রণামের যোগ্য; (যাকে) প্রণাম করা উচিত এমন। [সং. প্র + √ নম্ + য]। স্ত্রী. প্রণম্যা।

প্রজ্বলিত

প্রজ্বলিত — জ্বলন্ত, প্রদীপ্ত (প্রজ্বলিত শিখা)।