প্রতর

প্রতর, প্রতরণ [ pratara, prataraṇa ] বি. তরণ, পার হওয়া। [সং. প্র + তর, তরণ]।

প্রণোদিত

প্রণোদিত বিণ. প্রণোদন বা প্রেরণা দেওয়া হয়েছে এমন (তার দ্বারা প্রণোদিত হয়ে একাজ করেছে, স্বতঃপ্রণোদিত)।

প্রণোদন

প্রণোদন [ praṇōdana ] বি. 1 প্রেরণা দান, উত্সাহ দান; 2 প্ররোচন; 3 নিয়োজন। [সং. প্র + √ নুদ্ + ণিচ্ + অন]। প্রণোদিত বিণ. প্রণোদন বা প্রেরণা দেওয়া হয়েছে এমন (তার দ্বারা প্রণোদিত হয়ে একাজ করেছে, স্বতঃপ্রণোদিত)।

প্রণেতা

প্রণেতা [ praṇētā ] (-তৃ) বিণ. প্রণয়নকারী, রচনাকারী (গ্রন্হের প্রণেতা, আইনের প্রণেতা); নির্মাতা। [সং. প্র + √ নী + তৃ]। ☐ বি. উক্ত অর্থে।

প্রতিবর্ণীকরণ

প্রতিবর্ণীকরণ [ prati-barṇī-karaṇa ] বি. এক ভাষার শব্দ অন্য ভাষার লিপি বা বর্ণে লেখা, লিপ্যন্তরীকরণ, transliteration. [সং. প্রতি + বর্ণ + চি + করণ]। বিণ. প্রতিবর্ণীকৃত।

প্রণালী

প্রণালী [ praṇālī ] বি. 1 নর্মদা, জলনালি (পয়ঃপ্রণালী); 2 (ভূগো.) দুই বৃহত্ জলভাগের মধ্যে যোগস্হাপক সংকীর্ণ জলভাগ; 3 পদ্ধতি (শিক্ষাদানের প্রণালী, জীবনযাত্রার প্রণালী); 4 রেওয়াজ, ধারা, রীতি, কার্যক্রম, procedure (স. প.)। [সং. প্র + নালী]। প্রণালীবদ্ধ বিণ. নিয়মানুগ, বিধিবদ্ধ।

প্রণামি

প্রণামি বি. প্রতিমা গুরু পুরোহিত গুরুজন প্রভৃতিকে প্রণামকালে প্রদেয় দক্ষিণা, বস্ত্র ইত্যাদি। ☐ বিণ. প্রণামকালে দেয় (প্রণামি কাপড়)।