প প্রবন্ধ প্রবন্ধ [ prabandha ] বি. 1 রচনা, নিবন্ধ, সন্দর্ভ, কোনো বিষয় সম্পর্কে গদ্যে রচিত আলোচনা; 2 পূর্বাপর সংগতি; 3 আরম্ভ; 4 কৌশল, চাতুরী (কপট প্রবন্ধ, ‘যতেক প্রবন্ধ করে নিশাচরগণে’: কৃত্তি)। [সং. প্র + √ বন্ধ্ + অ]। প্রবন্ধকার বিণ. বি. প্রবন্ধরচয়িতা, প্রবন্ধের লেখক।
প প্রবণ প্রবণ [ prabaṇa ] বিণ. 1 ঝোঁকবিশিষ্ট, প্রবৃত্তিযুক্ত (ভাবপ্রবণ, কল্পনাপ্রবণ); 2 নত, ঢালু, ক্রমনিম্ন (প্রবণভূমি); 3 আসক্ত, রত (মদ্যপ্রবণ, নেশাপ্রবণ); 4 উন্মুখ; 5 অনুকূল; 6 নিপুণ। [সং. প্র + √ বণ্ + অ]। বি. প্রবণতা (ভাবপ্রবণতা, জমির প্রবণতা)।
প প্রবঞ্চনা প্রবঞ্চন, প্রবঞ্চনা [ prabañcana, prabañcanā ] বি. 1 প্রতারণা, জুয়াচুরি; 2 ছলনা। [সং. প্র + বঞ্চন, বঞ্চনা]। প্রবঞ্চক বিণ. প্রবঞ্চনা করে এমন; ঠক, জুয়াচোর; ছলনাকারী। প্রবঞ্চিত বিণ. প্রতারিত।
প প্রবঞ্চন প্রবঞ্চন, প্রবঞ্চনা [ prabañcana, prabañcanā ] বি. 1 প্রতারণা, জুয়াচুরি; 2 ছলনা। [সং. প্র + বঞ্চন, বঞ্চনা]। প্রবঞ্চক বিণ. প্রবঞ্চনা করে এমন; ঠক, জুয়াচোর; ছলনাকারী। প্রবঞ্চিত বিণ. প্রতারিত।
প প্রবচন প্রবচন [ prabacana ] বি. 1 প্রবাদ; 2 বহুপ্রচলিত উক্তি; 3 বাকপটুতা; 4 ব্যাখ্যান (স্মৃতিপ্রবচন, বেদপ্রবচন)। [সং. প্র + বচন]। প্রবচনীয় বিণ. 1 প্রকৃষ্টরূপে বাচ্য বা বচনীয়; 2 উত্তমরূপে ব্যাখ্যা করার যোগ্য।