প্রবসন

প্রবসন [ prabasana ] বি. 1 স্বদেশ ত্যাগ করে বিদেশবাসের জন্য যাওয়া, emigration; 2 বিদেশবাস। [সং. প্র + √ বস্ + অন]। প্রবসিত বিণ. বিদেশে বাস করতে গেছে এমন; বিদেশে বাস করছে এমন।

প্রাবৃট

প্রাবৃট, (বর্জি.) প্রাবৃট্ [ prābṛṭa, (barji.) prābṛṭ ] (-বৃষ্) বি. বর্ষাকাল (‘প্রাবৃটের নবঘনশ্যাম’: মো. ম.)। [সং. প্র + √ বৃষ্ + ক্বিপ্]। প্রাবৃষিক, প্রাবৃষ্য বিণ. বর্ষাকালীন। প্রাবৃড়ত্যয় বি. শরত্কাল।

প্রবল

প্রবল [ prabala ] বিণ. 1 অত্যন্ত বলশালী (প্রবল শত্রু); 2 প্রচণ্ড, তীব্র (প্রবল বেগ, প্রবল দুঃখ)। [সং. প্র + বল]। স্ত্রী. প্রবলা। বি. প্রবলতা, প্রাবল্য।

প্রবর্তিত

প্রবর্তিত বিণ. প্রবর্তন করা হয়েছে এমন; উত্সাহ বা প্রেরণা দেওয়া হয়েছে এমন।

প্রবর্তনা

প্রবর্তনা বি. 1 প্রবর্তন; 2 প্রবৃত্তিদান, প্রেরণা (কর্মপ্রবর্তনা); 3 উত্তেজনা।

প্রবর্তক

প্রবর্তক বিণ. বি. 1 প্রবর্তনকারী; যে প্রচলন করে, সূচনাকারী; 2 প্রবৃত্তিদায়ক।

প্রবর্তন

প্রবর্তন [ prabartana ] বি. 1 প্রচলিত করা (নিয়ম প্রবর্তন); 2 আরম্ভ করা; শুরু বা সূচনা; 3 বিনিয়োগ। [সং. প্র + √ বৃত্ + ণিচ্ + অন]। প্রবর্তক বিণ. বি. 1 প্রবর্তনকারী; যে প্রচলন করে, সূচনাকারী; 2 প্রবৃত্তিদায়ক। প্রবর্তনা বি. 1 প্রবর্তন; 2 প্রবৃত্তিদান, প্রেরণা (কর্মপ্রবর্তনা); 3 উত্তেজনা। প্রবর্তিত বিণ. প্রবর্তন করা হয়েছে এমন; উত্সাহ বা প্রেরণা দেওয়া হয়েছে এমন। প্রবর্তয়িতা বিণ. প্রবর্তনকারী।