প্রবালপ্রাচীর

প্রবালপ্রাচীর বি. সমুদ্রের মধ্যে প্রবালকীটের অস্হি দিয়ে তৈরি প্রাচীর, coral reef.

প্রবাল

প্রবাল [ prabāla ] বি. 1 সামুদ্রিক কীটবিশেষ থেকে জাত লালরঙের রত্ন, পলা; 2 উক্ত কীটের অস্হি (‘নীলের কোলে শ্যামল সে দ্বীপ, প্রবাল দিয়ে ঘেরা’: রবীন্দ্র); 3 কিশলয়, অঙ্কুর। [সং. প্র + √ বল্ + অ]। প্রবালকীট বি. সামুদ্রিক কীটবিশেষ। প্রবালদ্বীপ বি. প্রবালকীটের অস্হি দিয়ে তৈরি দ্বীপ। প্রবালপ্রাচীর বি. সমুদ্রের মধ্যে প্রবালকীটের অস্হি দিয়ে তৈরি প্রাচীর, coral reef. প্রবালফল বি. রক্তচন্দন।

প্রবহমাণ

প্রবহমান, প্রবহমাণ বিণ. (বাং.) প্রবাহিত হচ্ছে এমন, চলিত (এদেশে সনাতন ভাবধারা আজও প্রবহমান)।

প্রবহমান

প্রবহমান, প্রবহমাণ বিণ. (বাং.) প্রবাহিত হচ্ছে এমন, চলিত (এদেশে সনাতন ভাবধারা আজও প্রবহমান)।

প্রবহ

প্রবহ [ prabaha ] বি. 1 প্রবাহ, স্রোত; 2 পুরাণে বর্ণিত সপ্তবায়ুর অন্যতম। [সং. প্র + √ বহ্ + অ]। প্রবহমান, প্রবহমাণ বিণ. (বাং.) প্রবাহিত হচ্ছে এমন, চলিত (এদেশে সনাতন ভাবধারা আজও প্রবহমান)। প্রবহমানতা বি. ধারাবাহিকতা; প্রবাহ।

প্রবসিত

প্রবসিত বিণ. বিদেশে বাস করতে গেছে এমন; বিদেশে বাস করছে এমন।