প্রবিষ্ট

প্রবিষ্ট [ prabiṣṭa ] বিণ. প্রবেশ করেছে এমন, ভিতরে গেছে এমন, অভ্যন্তরে গত (বক্ষদেশে তলোয়ার আমূল প্রবিষ্ট হয়েছে)। [সং. প্র + √ বিশ্ + ত]। স্ত্রী. প্রবিষ্টা।

প্রবাহিণী

প্রবাহিণী বিণ. (স্ত্রী) প্রবাহযুক্তা। ☐ বি. নদী।

প্রবাহী

প্রবাহী (-হিন্) বিণ. প্রবাহযুক্ত; প্রবহমাণ। প্রবাহিণী বিণ. (স্ত্রী) প্রবাহযুক্তা। ☐ বি. নদী।

প্রবাহিতা

প্রবাহিতা স্ত্রী. প্রবাহিত। বিণ. প্রবাহযুক্ত; স্রোতের মতো বহমান।

প্রবাহিত

প্রবাহিত বিণ. প্রবাহযুক্ত; স্রোতের মতো বহমান। স্ত্রী. প্রবাহিতা।

প্রবাহ

প্রবাহ [ prabāha ] বি. স্রোত, ধারা, অবিরাম গতি (বায়ুপ্রবাহ, জলপ্রবাহ)। [সং. প্র + √ বহ্ + অ]। প্রবাহিত বিণ. প্রবাহযুক্ত; স্রোতের মতো বহমান। স্ত্রী. প্রবাহিতা। প্রবাহী (-হিন্) বিণ. প্রবাহযুক্ত; প্রবহমাণ। প্রবাহিণী বিণ. (স্ত্রী) প্রবাহযুক্তা। ☐ বি. নদী।

প্রবাসিনী

প্রবাসিনী স্ত্রী. প্রবাসী (-সিন্) বিণ. বি. প্রবাসে বাসকারী। ।

প্রবাসী

প্রবাসী (-সিন্) বিণ. বি. প্রবাসে বাসকারী। স্ত্রী. প্রবাসিনী।

প্রবাসন

প্রবাসন বি. প্রবাসে প্রেরণ; নির্বাসন।

প্রবাস

প্রবাস [ prabāsa ] বি. 1 বিদেশে বাস (এই প্রবাস আর কতদিন চলবে?); 2 বিদেশ (‘প্রবাসে দৈবের বশে জীব তারা যদি খসে’: মধু)। [সং. প্র + √ বস্ + অ]। প্রবাসন বি. প্রবাসে প্রেরণ; নির্বাসন। প্রবাসী (-সিন্) বিণ. বি. প্রবাসে বাসকারী। স্ত্রী. প্রবাসিনী।