প্রফেসর

প্রফেসর [ praphēsara ] বি. কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। [ইং. professor]।

প্রফুল্লিত

প্রফুল্লিত বিণ. প্রফুল্ল করা হয়েছে এমন, পুলকিত, হৃষ্ট, আনন্দিত।

প্রফুল্ল

প্রফুল্ল [ praphulla ] বিণ. 1 প্রস্ফুটিত, বিকশিত (প্রফুল্ল কমল); 2 প্রসন্ন, আনন্দিত, সহাস্য (প্রফুল্ল মূর্তি, প্রফুল্ল মনে)। [সং. প্র + ফুল্ল]। বি. প্রফুল্লতা। প্রফুল্লিত বিণ. প্রফুল্ল করা হয়েছে এমন, পুলকিত, হৃষ্ট, আনন্দিত।

প্রপিতামহী

প্রপিতামহী বি. (স্ত্রী.) পিতামহের অর্থাত্ ঠাকুরদাদার মাতা।

প্রপিতামহ

প্রপিতামহ [ prapitā-maha ] বি. 1 পিতামহের পিতা, ঠাকুরদার পিতা; 2 ব্রহ্মা। [সং. প্র + পিতামহ]। প্রপিতামহী বি. (স্ত্রী.) পিতামহের অর্থাত্ ঠাকুরদাদার মাতা।

প্রপান

প্রপা, প্রপান [ prapā, prapāna ] বি. যেখানে পানীয় পাওয়া যায়, জলসত্র। [সং. প্র + √ পো + অ, অন]।

প্রপা

প্রপা, প্রপান [ prapā, prapāna ] বি. যেখানে পানীয় পাওয়া যায়, জলসত্র। [সং. প্র + √ পো + অ, অন]।

প্রধূমিত

প্রধূমিত [ pradhūmita ] বিণ. 1 বিশেষভাবে ধূমায়িত; 2 জ্বলনোন্মুখ (প্রধূমিত বিদ্বেষবহ্নি)। [সং. প্র + √ ধূম্ + ইত]। প্রধুমিতা স্ত্রী. প্রধূমিত।