প্রয়োগ

প্রয়োগ [ praẏōga ] বি. 1 নিয়োগ; 2 ব্যবহার (ওষুধ প্রয়োগ, বুদ্ধি প্রয়োগ); 3 উল্লেখ (শ্লোক প্রয়োগ); 4 দৃষ্টান্ত (শব্দাদির প্রয়োগ)। [সং. প্র + √ যুজ্ + অ]। প্রয়োগকৌশল বি. 1 প্রয়োগ বা ব্যবহারের কৌশল; 2 অভিনয়ের কৌশল। প্রয়োগযোগ্য বিণ. 1 উল্লেখযোগ্য; 2 ব্যবহারযোগ্য। প্রয়োগশালা বি. পরীক্ষাগার, ল্যাবরেটরি।

প্রযোজক

প্রযোজক [ prayōjaka ] বিণ. বি. (বাং.) প্রয়োজক, প্রয়োগকর্তা। ☐ বি. 1 যার ব্যবস্হাপনায় ও অর্থে সিনেমা তৈরি হয়, producer; 2 (ব্যাক.) (ণিজন্ত ধাতুর প্রয়োগস্হলে) য়ে কাজ করায় (প্রযোজক ক্রিয়া)। [সং. প্র + √ যুজ্ + অক]।

প্রযোক্তা

প্রযোক্তা [ prayōktā ] (-ক্তৃ) বিণ. 1 প্রয়োগকারী; 2 নিয়োগকারী; 3 অনুষ্ঠাতা, অনুষ্ঠানকারী। [সং. প্র + √ যুজ্ + তৃ]।

প্রযুক্তি

প্রযুক্তি [ prayukti ] বি. 1 প্রয়োগ; 2 শিল্পাদিতে প্রয়োগকৌশল, technique (স. প)। [সং. প্র + √ যুজ্ + তি]। প্রযুক্তিবিদ্যা বি. শিল্পপ্রয়োগবিজ্ঞান, technoloty (স.প.)।

প্রমোহ

প্রমোহ [ pramōha ] বি. সম্মোহন, সম্মোহ, সংবেশন, হিপনোটিজম। [সং. প্র + √ মুহ্ + অ]। প্রমোহন বি. সম্মোহন, সম্মোহিতকরণ।

প্রমোদিত

প্রমোদিত বিণ. প্রমোদবিশিষ্ট; তুষ্ট; আমোদিত।