প্ররোচন
প্ররোচনা, প্ররোচন [ prarōcanā, prarōcana ] বি. (প্রধানত নিন্দায়) নিয়োজন, প্রবৃত্ত করা, উত্সাহদান, উসকানি, প্রেরণা (বন্ধুদের প্ররোচনায় একাজ করে ফেলেছে)। [সং. প্র + √ রুচ্ + ণিচ্ + অন + আ]। প্ররোচক বিণ. বি. যে প্ররোচনা বা উসকানি দেয়। প্ররোচিত বিণ. প্ররোচনাপ্রাপ্ত, প্ররোচনা দেওয়া হয়েছে এমন (বন্ধুরাই তাকে একাজে প্ররোচিত করেছে)।
প্ররোচনা

প্রয়োগকৌশল
প্রয়োগকৌশল বি. 1 প্রয়োগ বা ব্যবহারের কৌশল; 2 অভিনয়ের কৌশল। প্রয়োগযোগ্য বিণ. 1 উল্লেখযোগ্য; 2 ব্যবহারযোগ্য। প্রয়োগশালা বি. পরীক্ষাগার, ল্যাবরেটরি।