প্রমোদন

প্রমোদন বি. আনন্দদান। ☐ বিণ. আনন্দদায়ক।

প্রমোদ

প্রমোদ [ pramōda ] বি. 1 আনন্দ; 2 আমোদ; 3 বিলাস (প্রমোদভবন, ‘প্রমোদে ঢালিয়া দিনু মন’: রবীন্দ্র)। [সং. প্র + √ মুদ্ + অ]। প্রমোদন বি. আনন্দদান। ☐ বিণ. আনন্দদায়ক। প্রমোদভ্রমণ বি. আনন্দের জন্য ভ্রমণ। প্রমোদিত বিণ. প্রমোদবিশিষ্ট; তুষ্ট; আমোদিত। প্রমোদী (-দিন্) বিণ. আনন্দদায়ক।

প্রমিতি

প্রমিতি বি. 1 পরিমাণ; 2 প্রমাণ, নিরূপিত বা নির্ধারিত করা, প্রতিপাদন (‘ব্রহ্মাণ্ডের কেন্দ্র প্রমিতি’: সু.দ.); 3 নিশ্চয়জ্ঞান।

প্রমিত

প্রমিত [ pramita ] বিণ. 1 নিশ্চিত, নির্ধারিত; 2 জ্ঞানত; 3 প্রমাণিত; 4 পরিমিত (চার গজ প্রমিত, প্রমিতাক্ষরা বাণী)। [সং. প্র + √ মা + ত]। প্রমিতি বি. 1 পরিমাণ; 2 প্রমাণ, নিরূপিত বা নির্ধারিত করা, প্রতিপাদন (‘ব্রহ্মাণ্ডের কেন্দ্র প্রমিতি’: সু.দ.); 3 নিশ্চয়জ্ঞান। প্রমিতীকরণ বি. নির্ধারিত করা, standardization.

প্রমাথিনী

প্রমাথিনী স্ত্রী. প্রমাথী [ pramāthī ] (-থিন্) বিণ. 1 মর্দনকারী, দলনকারী, দমনকারী; 2 চিত্ত বিক্ষেপকারী। [সং. প্র + √ মথ্ + ইন্]।

প্রমাথী

প্রমাথী [ pramāthī ] (-থিন্) বিণ. 1 মর্দনকারী, দলনকারী, দমনকারী; 2 চিত্ত বিক্ষেপকারী। [সং. প্র + √ মথ্ + ইন্]। স্ত্রী. প্রমাথিনী।

প্রমাতামহ

প্রমাতামহ [ pramātā-maha ] বি. মাতামহের পিতা। [সং. প্র + মাতামহ]। স্ত্রী. প্রমাতামহী।

প্রমাণীকৃত

প্রমাণিত, প্রমাণীকৃত বিণ. প্রমাণের সাহায্যে যথার্থ বলে স্হিরীকৃত, প্রমাণসিদ্ধ।