প্রব্রজিত

প্রব্রজিত [ prabrajita ] বি. বিণ. ১. সংসারত্যাগী চতুর্থ আশ্রম অবলম্বনকারী বৌদ্ধ ভিক্ষু; ২. জৈন সন্ন্যাসী। [সং. প্র + √ ব্রজ্ + ত]

প্রব্রজ্যা

প্রব্রজ্যা [ prabrajyā ] বি. ১. সন্ন্যাস অবলম্বন করে পরিভ্রমণ, সন্ন্যাসীর পরিভ্রমণ; ২. ব্রাহ্মণের চতুর্থ আশ্রম। [সং. প্র + √ ব্রজ্ + য + আ]।

প্রব্রাজক

প্রব্রাজক [ prabrājaka ] বি. বিণ. ভ্রমণকারী, পরিব্রাজক। [সং. প্র + √ ব্রাজি (ব্রজ্ + ণিচ্) + অক]।

প্রভঞ্জন

প্রভঞ্জন [ prabhañjana ] বি. ১. ঝড়, প্রবল বায়ু (‘প্রভঞ্জনের দোলা’: প্রেমেন্দ্র); ২. বায়ু। [সং. প্র + √ ভঞ্জ্ + অন]।

প্রভব

প্রভব [ prabhaba ] বি. ১. কারণ, উত্স, উত্পত্তি; ২. উত্পত্তিস্হান; ৩. প্রভাব। [সং. প্র + √ ভূ + অ]।

প্রভাতফেরি

প্রভাতফেরি [ prabhāta-phēri ] বি. ১. ভোরবেলা পাড়ায় পাড়ায় বা রাস্তায় উদ্বোধনী সংগীত গেয়ে পুরবাসীদের জাগরিত করা; ২. ভোরে দেশাত্মবোধক বা প্রেরণামূলক সম্মেলক গান গেয়ে পথ পরিক্রম; প্রভাতের মঙ্গলগীত। [গুজ?]।

প্রভাতি

প্রভাতি, (বর্জি.) প্রভাতী [ prabhāti, prabhātī ] বিণ. প্রভাতকালীন (প্রভাতি গান)। ☐ বি. প্রভাতে গেয় সংগীত বা পাঠ্যস্তব (‘এসেছিলে শুধু গাহিতে প্রভাতী’: বড়াল)। [সং. প্রভাত + বাং. ই]।

প্রভাবিত

প্রভাবিত বিণ. অন্যের প্রভাবের দ্বারা আচ্ছন্ন বা বশীভূত; অন্যের প্রভাবের দ্বারা চালিত।

প্রভাবশালী

প্রভাবশালী (-লিন্) বিণ. প্রভাবসম্পন্ন, প্রভাব আছে এমন।