প প্রপৌত্র প্রপৌত্র [ prapautra ] বি. পৌত্রের পুত্র। [সং. প্র + পৌত্র]। প্রপৌত্রী বি. (স্ত্রী.) পৌত্রের কন্যা।
প প্রবক্তা প্রবক্তা [ prabaktā ] বি. ১. বেদের ব্যাখ্যাতা; ২. ব্যাখ্যাতা; ৩. মুখপাত্র, spokesperson. ☐ বিণ. সুবক্তা; বাক্পটু। [সং. প্র + বক্তা (-ক্তৃ)]।
প প্রবর প্রবর [ prabara ] বিণ. শ্রেষ্ঠ, অত্যুত্কৃষ্ট (ধার্মিকপ্রবর)। ☐ বি. ১. গোত্র; ২. গোত্রের প্রবর্তক বা তদ্বংশীয় ঋষি। [সং. প্র + √ বৃ + অ]।
প প্রবর্তমান প্রবর্তমান [ prabarta-māna ] বিণ. কোনো কাজে প্রবৃত্ত হচ্ছে এমন। [সং. প্র + √ বৃত্ + শানচ্]।
প প্রবহণ প্রবহণ [ prabahaṇa ] বি. ১. ডুলি, পালকি ইত্যাদি মানুষ-বাহিত যান; ২. প্রবাহ, স্রোত। [সং. প্র + √ বহ্ + অন]।
প প্রবাদ প্রবাদ [ prabāda ] বি. ১. পরম্পরাগত বাক্য (লোকপ্রবাদ); ২. জনশ্রুতি, গুজব; ৩. প্রবচন; ৪. অপবাদ, নিন্দা। [সং. প্র + বাদ]।
প প্রবীর প্রবীর [ prabīra ] বি. ১. প্রকৃষ্ট বীর, মহাবীর (কুরুপ্রবীর); ২. (মহা.) নীলধ্বজ রাজা ও জনার পুত্র। ☐ বিণ. প্রধান; শ্রেষ্ঠ; অতিশয় বলবান। [সং. প্র + বীর]।
প প্রবুদ্ধ প্রবুদ্ধ [ prabuddha ] বিণ. ১. জ্ঞানপ্রাপ্ত; ২. উদ্বুদ্ধ, চেতনাপ্রাপ্ত, জাগরিত (প্রবুদ্ধ ভারত); ৩. প্রকৃষ্ট জ্ঞানী, মহাজ্ঞানী। [সং. প্র + √ বুধ্ + ত]।