প্রদেয়

প্রদেয় [ pradēẏa ] বিণ. প্রদানযোগ্য, যা প্রদান করতে হয়। [সং. প্র + √ দা + য]।

প্রনষ্ট

প্রনষ্ট [ pranaṣṭa ] বিণ. সম্পূর্ণ নষ্ট বা ধ্বংসপ্রাপ্ত, বিনষ্ট (প্রনষ্ট সম্মান)। [সং. প্র + √ নশ্ + ত]।

প্রপঞ্চিত

প্রপঞ্চিত বিণ. ১. বিস্তীর্ণ; ২. ভ্রান্তিযুক্ত; ৩. বিস্তৃতভাবে বিবৃত।

প্রপঞ্চ

প্রপঞ্চ [ prapañca ] বি. ১. বিস্তার; ২. মায়া (সৃষ্টিপ্রপঞ্চ); ৩. প্রবঞ্চনা (মায়াপ্রপঞ্চ); ৪. সংসার; ৫. ভ্রম (এ বিশ্ব সংসার সবই প্রপঞ্চময়); ৬. অসত্য (প্রপঞ্চবচন); ৭. সমূহ। [সং. প্র + √ পঞ্চ্ + অ]। প্রপঞ্চিত বিণ. ১. বিস্তীর্ণ; ২. ভ্রান্তিযুক্ত; ৩. বিস্তৃতভাবে বিবৃত। প্রপঞ্চময় বিণ. মায়াময়, প্রবঞ্চনাময়।

প্রপন্ন

প্রপন্ন [ prapanna ] বিণ. ১. আশ্রয়প্রার্থী, শরণাগত; ২. প্রাপ্ত, লব্ধ; ৩. সংযুক্ত। [সং. প্র + √ পদ্ + ত]।

প্রপদ

প্রপদ [ prapada ] বি. পায়ের অগ্রভাগ। [সং. প্র (=প্রারব্ধ) + পদ]।

প্রপতন

প্রপতন [ prapatana ] বি. ১. পতন; ২. সম্যক পতন ও মৃত্যু; ৩. বিনাশ, ধ্বংস। [সং. প্র + √ পত্ + অন]।

প্রপর্ণ

প্রপর্ণ [ praparṇa ] বি. বৃক্ষের স্খলিত পত্র, গাছের ঝরা পাতা। [সং. প্র + পর্ণ]।

প্রপাত

প্রপাত [ prapāta ] বি. ১. যেখানে নির্ঝর বা ঝরনা পতিত হয়; ২. জলপ্রপাত; ৩. ভৃগুদেশ বা পর্বতশিখরস্হ সমতলভূমি; ৪. উপর থেকে নীচে জলধারার পতন। [সং. প্র + √ পত্ + অ]।