প্রত্যূহ

প্রত্যূহ [ pratyūha ] বি. ১. বিরুদ্ধ তর্ক; ২. বিঘ্ন, বাধা, অন্তরায়। [সং. প্রতি + √ ঊহৃ + অ]।

প্রত্যেক

প্রত্যেক [ pratyēka ] বিণ. প্রতিটি বা প্রতিজন, আলাদা আলাদা করে সকলে (প্রত্যেক দিন, প্রত্যেক মানুষ)। ☐ সর্ব. এক এক করে সকলে (প্রত্যেকই গিয়েছিল)। [সং. প্রতি + এক]।

প্রদক্ষিণ

প্রদক্ষিণ [ pradakṣiṇa ] বি. ১. হিন্দু আচার অনুযায়ী দেবমূর্তি বা পূজ্য ব্যক্তিকে দক্ষিণে রেখে পরিভ্রমণ; ২. (বাং.) পরিবেষ্টন; ৩. (বাং.) আবর্তন, চতুর্দিকে পরিভ্রমণ (সূর্যকে প্রদক্ষিণ করে); ৪. উপাসনা, বন্দনা। ☐ বিণ. অতিশয় অনুকূল। [সং. প্র + দক্ষিণ]।

প্রদত্ত

প্রদত্ত [ pradatta ] বিণ. প্রদান করা হয়েছে এমন, অর্পিত। [সং. প্র + √ দা + ত]।

প্রদমিত

প্রদমিত [ pradamita ] বিণ. দমন শাসন নিবারণ বা সংযত করা হয়েছে এমন। [সং. প্র + দমিত]।

প্রদর

প্রদর [ pradara ] বি. স্ত্রীরোগবিশেষ, স্ত্রীজননেন্দ্রিয় থেকে শ্বেত স্রাব রোগ। [সং. প্র + √ দৃ + অ]।

প্রদাহী

প্রদাহী (-হিন্) বিণ. প্রদাহদানকারী; জ্বালা দেয় এমন, যন্ত্রণা দেয় এমন।

প্রদাহ

প্রদাহ [ pradāha ] বি. ১. সন্তাপ, গভীর দুঃখ (অন্তরপ্রদাহ); ২. যন্ত্রণা, জ্বালা, টাটানি। [সং. প্র + √ দহ্ + অ]। প্রদাহী (-হিন্) বিণ. প্রদাহদানকারী; জ্বালা দেয় এমন, যন্ত্রণা দেয় এমন।

প্রদিগ্ধ

প্রদিগ্ধ [ pradigdha ] বিণ. প্রলেপ দেওয়া হয়েছে এমন, মাখানো হয়েছে এমন। [সং. প্র + √ দিহ্ + ত]।

প্রদৃপ্ত

প্রদৃপ্ত [ pradṛpta ] বিণ. ১. অতিশয় দৃপ্ত বা গর্বিত; ২. সতেজ। [সং. প্র + দৃপ্ত]।