প্রভাব
প্রভাব [ prabhāba ] বি. ১. প্রভুশক্তি, প্রভুত্ব, প্রতাপ, influence; ২. অসাধারণ শক্তি; ৩. চালিত বা পরিবর্তিত করার ক্ষমতা (দেহের উপর মনের প্রভাব)। [সং. প্র + √ ভূ + অ]। প্রভাবশালী (-লিন্) বিণ. প্রভাবসম্পন্ন, প্রভাব আছে এমন। প্রভাবান্বিত বিণ. প্রভাব আছে এমন। প্রভাবিত বিণ. অন্যের প্রভাবের দ্বারা আচ্ছন্ন বা বশীভূত; অন্যের প্রভাবের দ্বারা চালিত।