পাত্তা

পাত্তা [ pāttā ] বি. ১. সংবাদ, খবর (তোমার পাত্তা পাওয়াই ভার); ২. ঠিকানা (তার পাত্তা জানি না); ৩. যত্ন, খাতির, গুরুত্ব (সে এখন কোথাও পাত্তা পায় না)। [হি. পতা-তু. সং. প্রত্যয়]।

পাত্যমান

পাত্যমান [ pātya-māna ] বিণ. ফেলে দেওয়া বা পাতিত করা হচ্ছে এমন। [সং. √ পত্ + ণিচ্ + মান (শানচ্)]।

পাতিল

পাতিল [ pātila ] বি. (আঞ্চ.) ক্ষুদ্র হাঁড়ি, ডিজেল (হাঁড়িপাতিল)। [দেশি]।

পাতিবুর্জোয়া

পাতিবুর্জোয়া [ pāti-burjōẏā ] বি. বুর্জোয়া শ্রেণির অন্তর্গত অপেক্ষাকৃত নিম্ন বিত্তের ব্যক্তিবর্গ। [ফ. petit bourgeois]।

পাতিত

পাতিত [ pātita ] বিণ. ১. নীচে ফেলা হয়েছে এমন, নিক্ষিপ্ত (ভূপাতিত); ২. (রসা) চুয়ানো, distilled (বি. প.)। [সং. √ পত্ + ণিচ্ + ত]।

পাতিত্য

পাতিত্য [ pātitya ] বি. পতিতের অবস্হা বা ভাব। [সং. পতিত + য]

পাতাল

পাতাল [ pātāla ] বি. ১. পুরাণে বর্ণিত ত্রিভুবনের সর্বনিম্নস্হ ভুবন; ২. নাগলোক; ৩. পৃথিবীর অধোদেশে অবস্হিত ভুবন, ভূগর্ভ (পাতালরেল); ৪. নরক। [সং. √ পত্ + আল]।

পাতলুন

পাতলুন [ pāta-luna ] বি. ফুলপ্যাণ্ট, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত লম্বিত প্যাণ্টবিশেষ। [হি. পতলুন < ইং. pantaloon]।

প্রত্যগ্র

প্রত্যগ্র [ pratyagra ] বিণ. ১. নতুন, তরুণ; ২. টাটকা, তাজা। [সং. প্রতি + অগ্র]।

প্রত্যঙ্গ

প্রত্যঙ্গ [ pratyaṅga ] বি. অঙ্গের অংশ (যেমন অঙ্গ হাত-পা, প্রত্যঙ্গ আঙুল), ক্ষুদ্র অঙ্গ, উপাঙ্গ। [সং. প্রতি + অঙ্গ]।