প পাথালি পাথালি [ pāthāli ] বি. ১. এক পাশে কাত হয়ে শোয়া বা শায়িত অবস্হা; ২. হাঁটুর নীচে একটি হাত এবং ঘাড়ের নীচে অপর হাত দিয়ে কাউকে তোলা, পাঁজাকোলা। [দেশি]।
প পাথার পাথার [ pāthāra ] বি. সমুদ্র; বিস্তীর্ণ জলরাশি (‘কোন অকূল গরল পাথারে’: র. সে.)। [সং. পাথস্ (=জল)]।
প পাতিব্রত্য পাতিব্রত্য [ pāti-bratya ] বি. পতিব্রতার প্রকৃতি বা ধর্ম, পতিপরায়ণতা। [সং. পতিব্রতা + য]।