পত্যনীক

পত্যনীক [ patyanīka ] বিণ. শত্রুভাবাপন্ন, বিরুদ্ধ। ☐ বি. শত্রুসৈন্য। [সং. প্রতি + অনীক]।

প্রত্যনুমান

প্রত্যনুমান [ pratyanu-māna ] বি. অনুমানের পালটা অনুমান; বিরুদ্ধ অনুমান। [সং. প্রতি + অনুমান]।

প্রত্যবয়ব

প্রত্যবয়ব [ pratyabaẏaba ] বি. প্রত্যঙ্গ। [সং. প্রতি + অবয়ব]।

প্রত্যবহার

প্রত্যবহার [ pratyaba-hāra ] বি. ১. সংহার, হনন; ২. অস্ত্রসংবরণ। [সং. প্রতি + অব + √ হৃ + অ]।

প্রত্যবায়

প্রত্যবায় [ pratyabāẏa ] বি. ১. পাপ; ২. অনিষ্ট, অমঙ্গল; ৩. বিরুদ্ধতা। [সং. প্রতি + অব + √ ই + অ]।

প্রত্যভিযোগ

প্রত্যভিযোগ [ pratyabhi-yōga ] বি. পালটা অভিযোগ বা নালিশ; অভিযোগকারীর বিরুদ্ধে অভিযোগ। [সং. প্রতি + অভিযোগ]।

প্রত্যর্পণ

প্রত্যর্পণ [ pratyarpaṇa ] বি. ১. ফেরত দেওয়া; ২. পরিশোধ। [সং. প্রতি + অর্পণ]। প্রত্যর্পিত বিণ. ফিরিয়ে দেওয়া হয়েছে এমন।

প্রত্যহ

প্রত্যহ [ pratyaha ] অব্য. ক্রি-বিণ. প্রত্যেক দিন, রোজ রোজ (প্রত্যহ ব্যায়াম করে)। ☐ বি. প্রতিটি দিন (‘প্রত্যহের ক্লান্তি বয়ে বয়ে’)। [সং. প্রতি + অহন্ + অ]।

প্রত্যাঘাত

প্রত্যাঘাত [ pratyāghāta ] বি. ১. আঘাতের বদলে আঘাত, পালটা আঘাত (পরাজিত শত্রুর প্রত্যাঘাত); ২. প্রতিক্রিয়া। [সং. প্রতি + আঘাত]।