প পুষ্যি পুষ্যি [ puṣyi ] বিণ. (কথ্য) যাকে পোষণ বা প্রতিপালন করতে হয়; ২. দত্তক (পুষ্যি নিয়েছি, পুষ্যিপুত্তুর)। ☐ বি. প্রতিপাল্য ব্যক্তি বা ব্যক্তিবর্গ (তাঁর পুষ্যি অনেকগুলো)। [সং. পোষ্য]।
প পুষ্কর পুষ্কর [ puṣkara ] বি. ১. পদ্ম; ২. পদ্মকোষ; ৩. জল; ৪. মেঘবিশেষ; ৫. হিন্দুতীর্থরুপে পরিগণিত আজমিড়ের নিকটস্হ হ্রদবিশেষ। [সং. পুষ্ক + √ রা + অ]।
প পুশিদা পুশিদা [ puśidā ] বিণ. ১. লুকানো, লুকিয়ে রয়েছে এমন; ২. অন্তরালবর্তী, গুপ্তভাবে রয়েছে এমন। [ফা. পোশীদগি > হি. পোশীদা]।
প পুলিন পুলিন [ pulina ] বি. ১. নদীর বালুকাময় তীরের যে পর্যন্ত জোয়ারের জল ওঠে; সৈকত; ২. চড়া। [সং. পুল্ + ইন]।