পূর্ণেন্দু

পূর্ণেন্দু [ pūrṇēndu ] বি. পূর্ণচন্দ্র, পূর্ণিমা রাত্রির চাঁদ। [সং. পূর্ণ + ইন্দু]।

পূর্ণোপমা

পূর্ণোপমা [ pūrṇōpamā ] বি. অর্থালংকারবিশেষ; এই উপমা অলংকারে উপমান উপমেয় সাধারণ ধর্ম ও তুলনাবাচক শব্দের স্পষ্ট উল্লেখ থাকে। [সং. পূর্ণ + উপমা]।

পূরিত

পূরিত [ pūrita ] বিণ. ১. পরিপূর্ণ, ভরতি, ভরা হয়েছে এমন; ২. গুণিত। [সং. √ পূর্ + ত]।

পূয

পূয [ pūya ] বি. পুঁজ। [সং. √ পূয়্ + অ]।

পূতিকা

পূতিকা [ pūtikā ] বি. পুঁইশাক। [সং. পূতি + √ কৈ + অ + আ]।

পূতনা

পূতনা [ pūtanā ] বি. শিশুকৃষ্ণ কর্তৃক নিহত পৌরাণিক দানববিশেষ।

পূতি

পূতি [ pūti ] বি. দুর্গন্ধ। ☐ বিণ. দুর্গন্ধময়। [সং. √ পূয়্ + তি]। পূতিগন্ধ বি. দুর্গন্ধ।

পূজ্যমান

পূজ্যমান [ pūjyamāna ] বিণ. পূজিত হচ্ছে এমন। [সং. √ পূজ্ + মান (শানচ্)]।

পূজক

পূজক [ pūjaka ] বিণ. উপাসক, যে পূজা করে (দেবপূজক, শিবপূজক)। [সং. √ পূজ্ + অক]।