প পুরোডাশ পুরোডাশ [ purōḍāśa ] বি. ১. যবের তৈরি রুটি বা মালপোয়াজাতীয় প্রাচীনযুগের খাবারবিশেষ; ২. যজ্ঞীয় ঘৃত ও পশুমাংস। [সং. পুরস্ + √ দাশ্ + অ, দ ড]।
প পুরশ্চরণ পুরশ্চরণ [ puraścaraṇa ] বি. মন্ত্রজপে ও অভীষ্টলাভে প্রথমেই ইষ্টদেবতার পূজার্চনা ইত্যাদি। [সং. পুরস্ + √ চর্ + অন]।
প পুরবৈয়াঁ পুরবৈয়াঁ [ purabaiẏā ] বিণ. পূর্ব দিক থেকে প্রবাহিত; পূর্ব দিকের। [তু. মৈ. পুরব (=পূর্ব) + বাং. ইয়া]।